যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন সঞ্জয় দত্ত

news-image

বিনোদন ডেস্ক : ফুসফুসের ক্যানসারে আক্রান্ত বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত। উন্নত চিকিৎসার জন্য তার নিউইয়র্ক যাওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস মহামারি এবং ১৯৯৩ সালের মুম্বাই হামলায় জড়িত থাকার অভিযোগে ভিসা জটিলতায় পড়েন বলিউডের এই অভিনেতা। ফলে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালেই চিকিৎসা নেওয়া শুরু করেন ৬১ বছর বয়সী এই তারকা।

অবশেষে সব জটিলতা কাটিয়ে পাঁচ বছরের জন্য মার্কিন ভিসা পেয়েছেন সঞ্জয় দত্ত। বলিউড হাঙ্গামা তাদের প্রতিবেদনে জানিয়েছে, প্রথম দফায় তার ভিসার আবেদন বাতিল হলেও দ্বিতীয়বারে সেটি গ্রহণ করে আগামী পাঁচ বছরের চিকিৎসাকালীন ভিসা দিয়েছে মার্কিন ভিসা অফিস। তবে কবে নাগাদ সঞ্জয় দেশ ছাড়বেন তা এখনো জানা যায়নি।

জানা গেছে, মূলত করোনাকালীন সময় এবং মুম্বাইতে শুরু হওয়া চিকিৎসার উপর নির্ভর করছে তার নিউইয়র্ক যাত্রা। তার সঙ্গী হিসেবে আমেরিকা যাবেন তার স্ত্রী মান্যতা ও বোন প্রিয়া দত্ত।

এদিকে, শ্বাসকষ্টজনিত সমস্যা ও বুকে ব্যথা নিয়ে গত ৮ আগস্ট মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন সঞ্জয় দত্ত। ছিলেন আইসিইউতে। সেখানে দু’দিন থাকার পর ১০ আগস্ট বাড়ি ফিরে যান বলিউডের এই অভিনেতা। এরপরই তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা দেন।

যেখানে তিনি লিখেছেন- ‌‘হ্যালো বন্ধুরা। চিকিৎসার জন্য কাজ থেকে কিছুদিনের বিরতি নিচ্ছি। আমার পরিবার ও বন্ধুরা সবাই আমার পাশে আছে। শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ রইলো, কেউ দুশ্চিন্তা করবেন না। সবার ভালোবাসায় শিগগিরই ফিরে আসবো।’

এরপরই জানা যায়, বলিউডের এই অভিনেতা ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছেন। বর্তমানে এটি তৃতীয় পর্যায়ে আছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ