সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভক্তদের জন্য গান গাইলেন সিয়াম

news-image

বিনোদন প্রতিবেদক : করোনাকালীন সময়ে ভক্তদের জন্য নিজস্ব ইউটিউব চ্যানেল খুলেছেন জনপ্রিয় তারকা সিয়াম আহমেদ। দু’জনার (সিয়াম ও তার স্ত্রী অবন্তী) প্রেম কাহিনী ‘আমাদের গল্প’ দিয়ে যাত্রা শুরু করে চ্যানেলটি। এবার ভক্তদের জন্য গাইলেন এই অভিনেতা।

প্রীতম হাসান ও ফেরদৌস ওয়াহিদের ‘খোকা’ গানটি কভার করেছেন সিয়াম। এর আগে, অবশ্য গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন তিনি। সিয়ামের কণ্ঠে গানটি ইউটিউব চ্যানেলে আপ হওয়ার পর অনেকেই কমেন্টের মাধ্যমে তাদের ভালো লাগার কথা প্রকাশ করেছে।

অনেকেই আবার কণ্ঠশিল্পী সিয়ামকে দেখে চমকে গেছেন। কমেন্ট করেছেন- এতদিন জানতাম সিয়াম আহমেদ অসম্ভব অসাধারণ একজন অভিনেতা এবং মোটিভেশনাল স্পিকারও বটে। এখন দেখছি সিঙ্গার! ওয়াও।

এদিকে অভিনেতা হিসেবে সিয়ামকে দর্শক যেভাবে আপন করে নিয়েছে, ঠিক তেমনি তার ইউটিউব চ্যানেলকেও মানুষ ভালোভাবে গ্রহণ করেছে। ইতিমধ্যে চ্যানেলটির সাবস্ক্রাইবার এক লাখ ছাড়িয়েছে। ইউটিউব চ্যানেলটি যেদিন রিলিজ হয় সেদিনই এই অভিনেতা জানিয়েছেন, চ্যানেলটি তার ভক্তদের জন্য। এত অল্পদিনে এক লাখ সাবস্ক্রাইবার হওয়াতে ভীষণ খুশী সিয়াম আহমেদ।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী