,

ক্রসফায়ারে হত্যা: ওসিসহ ৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

news-image

চট্টগ্রাম ব্যুরো : বিচারবহির্ভূত ক্রসফায়ারে হত্যার অভিযোগে চট্টগ্রামের ভূজপুর থানার ওসিসহ ৬ পুলিশ কর্মকর্তার জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খন্দকার কৌশিক আহমেদের আদালতে মামলাটি দায়ের করেন ভূজপুর থানা পুলিশের ‘ক্রসফায়ারে’ নিহত হেলাল উদ্দিনের স্ত্রী শারমিন আক্তার। আদালত মামলাটি আমলে নিয়ে হাটহাজারী সার্কেলকে তদন্তের জন্য দায়িত্ব দিয়েছেন।

মামলায় অভিযুক্তরা হলেন- ভূজপুর থানার ওসি শেখ আবদুল্লাহ, ভূজপুর থানার সেকেন্ড অফিসার শাহাদাত হোসেন, এসআই রাশেদুল হাসান, এসআই প্রবীণ দেব, এএসআই কল্পরঞ্জন চাকমা এবং আবদুল মান্নান।

সূত্র জানায়, গত ২৩ মে রাত ২টায় ফটিকছড়ির ভূজপুরে দুই স্কুলছাত্রীকে অপহরণ করে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে একদল দুর্বৃত্ত। এ মামলার প্রধান আসামি প্রবাসী হেলাল উদ্দিন পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। নিহত হেলাল একই এলাকার জাফর আলমের ছেলে। প্রবাসে থাকলেও বেশ কিছুদিন আগে তিনি দেশে আসেন।

মামলার বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের কোর্ট ইন্সপেক্টর সুব্রত ব্যানার্জি বলেন, ভূজপুর থানার ওসির বিরুদ্ধে মামলা হয়েছে বলে শুনেছি। তবে আমি এখনও কোনো কাগজপত্র হাতে পাইনি। কাগজপত্র হাতে পেলে আদালতের নির্দেশনা মতে আইনগত ব্যবস্থা নেব।

ভূজপুর থানার ওসি শেখ আবদুল্লাহ বলেন, এ ব্যাপারে আমি কিছু জানি না। থানায় মামলার কোনো কাগজপত্র আসেনি।যুগান্তর

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা