শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণস্বাস্থ্য নগর হাসপাতালে রোববার থেকে করোনা পরীক্ষা

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা পরীক্ষার জন্য গণস্বাস্থ্য নগর হাসপাতালে অত্যাধুনিক মলিকিউলার ডায়াগনস্টিক ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) থেকে হাসপাতালটিতে আরটিপিসিআর পরীক্ষা করা হবে।

শনিবার (২৯ আগস্ট) গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বাংলানিউজকে তিনি বলেন, আমরা বর্তমানে প্রতিদিন ২০০টি নমুনা পরীক্ষা করব। পরে প্রয়োজন অনুযায়ী টেস্টের পরিমাণ বাড়ানো হবে। সকাল ১১টার মধ্যে গণস্বাস্থ্য নগর হাসপাতালে নমুনা জমা দিলে আমরা সর্বোচ্চ ৮ ঘণ্টায় টেস্টের রেজাল্ট দিয়ে দেব।

গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়, কোভিড-১৯ আরটিপিসিআর টেস্ট ফি ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে যাদের গণস্বাস্থ্য হাসপাতালে স্বাস্থ্য বিমা করা আছে তাদের করোনা টেস্টের জন্য দুই থেকে আড়াই হাজার টাকা দিতে হবে।

শনিবার (২৯ আগষ্ট) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং দেশের অন্যতম মাইক্রোবায়োলজিস্ট অধ্যাপক ডা. নজরুল ইসলাম ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে অত্যাধুনিক মলিকিউলার ল্যাবরেটারিটির উদ্বোধন করেন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ