ভুল বিচারে ৪৪ বছর জেল খেটে কৃষাঙ্গ ব্যক্তির মুক্তি

news-image

অনলাইন ডেস্ক : ধর্ষণ মামলার ভুল বিচারে যাবজ্জীবন সাজা পাওয়া এক মার্কিন কৃষ্ণাঙ্গ ব্যক্তি ৪৪ বছর পর ন্যয় বিচার পেয়ে জেল থেকে বের হয়েছেন।

রনি লং নামের ৬৪ বছর বয়সী ওই ব্যক্তি বৃহস্পতিবার জেল থেকে মুক্তি পান। কারাগারের সামনে জড়ো হওয়া সাংবাদিকদের তিনি বলেন, ‘দীর্ঘপথ পাড়ি দিতে হল।’

শ্বেতাঙ্গ নারীকে ধর্ষণের অভিযোগে ১৯৭৬ সালে যাবজ্জীবন কারাদণ্ড হয় লংয়ের। নর্থ ক্যারোলিনার বিচারক বোর্ডে যারা ছিলেন সবাই শ্বেতাঙ্গ।

মামলাটি পুনর্বিবেচনার পর দেখা যায়, ক্রাইম সিন থেকে উদ্ধার করা ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে তার হাতের কোনো মিল নেই। ফরেনসিক রিপোর্টের সঙ্গেও তার তথ্য মেলেনি।

সারা জুডসন বোস্ট নামের ৫৪ বছর বয়সী ওই নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয় লংকে। তখন তার বয়স ছিল ২০ বছর। ১৯৭৬ সালের ২৫ এপ্রিল সন্ধ্যায় ওই নারী ধর্ষণের শিকার হন।

সন্দেহের ভিত্তিতে লংকে দুই সপ্তাহ পর গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী ওই নারী ধর্ষকের চেহারা শনাক্ত করতে না পারলেও কণ্ঠস্বর শুনে লংকে দায়ী করে।

লংয়ের বর্তমান আইনজীবী জানিয়েছেন, ওই সময় ফরেনসিক রিপোর্ট আমলে নেয়া হয়নি। ভালো করে সব খতিয়ে দেখলে এই পরিণতি হতো না।

আদালত তার নতুন পর্যবেক্ষণে ভুল স্বীকার করেছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ