,

সরকারি খাদ্য গুদাম থেকে ২৬৭ বস্তা চাল পাচার, অত:পর পুলিশের হাতে আটক

news-image

রংপুর ব্যুরো : রংপুরের গঙ্গাচড়া সরকারি খাদ্য গুদাম থেকে ত্রাণের ২ শত ৬৭ বস্তা চাল বিক্রয়ের জন্য পাচারকালে আটক করেছে রংপুর মেট্রোপলিটনের পরশুরাম থানা পুলিশ। এ সময় চাল পাচারের কাজে ব্যবহৃত ট্রাক ও শ্রমিকদের আটক করা হয়। এ ঘটনায় উপজেলা জুড়ে তোলপাড় শুরু হয়েছে।

জানা যায় , উপজেলা সরকারি খাদ্য গুদাম (ভারপ্রাপ্ত) কর্মকর্তা সাবিহা সুলতানা প্রায়ই গোপনে খাদ্য গুদামের অন্যান্য কর্মচারীদের যোগসাজশে খাদ্য গুদামে রক্ষিত ত্রাণের চাল, খাদ্য বান্ধব কর্মসূচিসহ অন্যান্য বরাদ্দের সরকারি চাল বিক্রয় করে টাকা আত্মসাত করে থাকেন। বিষয়টি এ উপজেলার বাসিন্দাদের অনেকেরই জানা।

এমনিভাবে গত শুক্রবার উপজেলা খাদ্য গুদামে রক্ষিত ত্রাণের ২ শত ৬৭ বস্তা চাল খাদ্য গুদাম থেকে বিক্রয়ের উদ্দেশ্যে একটি ট্রাকে করে রংপুর শহরের দিকে নিয়ে যাওয়ার সময় নজরে আসে খাদ্য গুদামের আশপাশের বাসিন্দাদের। তারা বিষয়টি পুলিশকে অবগত করে। পরে চালের ট্রাকটি রংপুর মহানগরীর পরশুরাম থানা এলাকা অতিক্রমকালে রংপুর মেট্রোপলিটন পুলিশের পরশুরাম থানা ট্রাকসহ ওই ২শত ৬৭ বস্তা চাল আটক করে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রাক,চাল ও আটককৃত ব্যক্তিরা পরশুরাম থানা পুলিশের হেফাজতে রয়েছে।পরশুরাম থানার ওসি মহসিউল গনী জানান, গঙ্গাচড়া সরকারি খাদ্য গুদাম থেকে ট্রাকে করে সরকারি চাল বিক্রয়ের উদ্দেশ্যে রংপুর শহরে নিয়ে আসা হচ্ছে এমন সংবাদে অভিযান চালিয়ে আমরা ২শত৬৭ বস্তা চাল, একটি ট্রাক ও ট্রাকে থাকা শ্রমিকদের আটক করি। চালের বস্তা গুলো ৩০ কেজির এবং বস্তার গায়ে খাদ্য অধিদপ্তর নাম লেখা রয়েছে। আটকের ঘটনায় তদন্ত চলছে।

গঙ্গাচড়া উপজেলা সরকারি (ভারপ্রাপ্ত) খাদ্য গুদাম কর্মকর্তা সাবিহা সুলতানা সরকারি চাল বিক্রির কথা অস্বীকার করে বলেন, চলতি বোরো মৌসুমে সংগ্রহের জন্য আমরা স্থানীয় আফজাল চাউল কল থেকে ৬ শত ৬৭ বস্তা চাউল গ্রহণকালে এর মধ্যে ২ শত ৬৭ বস্তা চালের মান খারাপ থাকায় খাদ্য গুদাম থেকে ফেরত দেই, হয়তো ওই চাউল গুলোই পুলিশ আটক করেছে।

তবে আফজাল চাল কলের মালিক বেলাল হোসেন জানান, আমার চাল কল থেকে শুক্রবার কোন চাল খাদ্য গুদামে দেইনি।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি