সুশান্তের সন্তানের মা হতে চেয়েছিলাম, এখন আত্মহত্যা করতে চাই : রিয়া চক্রবর্তী

news-image

বিনোদন ডেস্ক : সুশান্তের ভক্তদের কাছে রিয়া চক্রবর্তী এখন বিরক্তির নাম। সুশান্তের মৃত্যুর পর যে একের পর এক অভিযোগে বিদ্ধ তার প্রেমিকা। বৃহস্পতিবার ভারতের এক টিভি চ্যানেলে সুশান্তকে নিয়ে মুখ খুলেন রিয়া। আর সেখানেই তিনি পরিষ্কার ভাষায় বলেন যে, একাধিকবার তার মাথাতেও আত্মহত্যার চিন্তা ভর করেছিল।

সেখানে তিনি আরও বলেন, ‘আমাদের মধ্যে বিয়ের কথা না হলেও, আমি চেয়েছিলাম আমার কাছে ছোট্ট একটা সুশান্ত আসুক। ওর সন্তানের মা হতে চেয়েছিলাম।’

সুশান্তকে নিয়ে এতদিন পর মুখ খোলা প্রসঙ্গে রিয়া আরও বলেন, ‘সত্যিটা সবাইকে বলতে। আমাদের মধ্যে কীরকম সম্পর্ক ছিল গোটা দুনিয়াকে জানাতে। আসলে সুশান্তের প্রতি শ্রদ্ধা থেকেই আমি কিছু বলিনি। আমার নিস্তব্ধতাকে আমার দুর্বলতা ভেবে নেওয়াটা ভুল!’

এ ছাড়া সাক্ষাৎকার দেওয়ার সময় কাঁদতেও দেখা যায় রিয়াকে।

গত ১৪ জুন সুশান্তের বান্দ্রার ফ্ল্যাট থেকে মেলে সুশান্তের ঝুলন্ত নিথর দেহ। তারপর থেকেই শিরোনামে থেকেছেন প্রয়াত অভিনেতা। সুশান্তের মৃত্যুর পর সবচেয়ে যে নাম বেশি এসেছে, তিনি বলিউড অভিনেত্রী বাঙালি নারী রিয়া চক্রবর্তী।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ