শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বৈরুতে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের জাহাজ মেরামত করে দেবে তুরস্ক

news-image

নিউজ ডেস্ক : লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে বাংলাদেশ নৌবাহিনীর ক্ষতিগ্রস্ত জাহাজ মেরামত করে দিতে এগিয়ে এসেছে তুরস্ক। শুক্রবার এক টুইটবার্তায় তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল টুইটার পেজে বার্তায় বলা হয়, বাংলাদেশ বিমানবাহিনীর জাহাজ বানৌজা বিজয় মেরামত করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আএসপিআর) পক্ষ থেকে জানানো হয়েছে যে, বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের সময় বন্দরের কাছে থাকা বাংলাদেশের নৌবাহিনী জাহাজ বানৌজা বিজয় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে দায়িত্ব পালন করছিল।

ওই ঘটনায় বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্যসহ ১০৮ প্রবাসী আহত হন। নিহত হয়েছেন ৫ বাংলাদেশি।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট লেবাননের রাজধানী বৈরুতে এমোনিয়াম নাইট্রেটের ভয়াবহ বিস্ফোরণে ১৭৮ জনেরও বেশি মানুষ নিহত হন। আহত হয়েছেন ৬ হাজারেরও বেশি মানুষ।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ