,

আমিরাতের উদ্দেশ্যে ইসরাইলি প্রথম ফ্লাইট রওয়ানা সোমবার

news-image

নিউজ ডেস্ক : আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর প্রথম ইসরাইলি ফ্লাইট সোমবার আবুধাবির উদ্দেশ্য রওয়ানা করবে। শুক্রবার তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, এটি বাণিজ্যিক বিমান হিসেবে দেশটিতে প্রথমবারের মতো অবতরণ করবে। এর সময়-সূচি ইসরাইলি বিমানবন্দর কর্তৃপক্ষ নির্ধারণ করে ওয়েবসাইটে প্রকাশ করার কথা রয়েছে।

প্রথম সরাসরি ফ্লাইটটি তেলআবিবের গুরিয়ন বিমানবন্ধর থেকে আবুধাবির উদ্দেশ্য রওয়ানা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এতে ইসরাইলি প্রতিনিধি ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল থাকবে। খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ওই প্রতিনিধি দলটি আরব এ দেশটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণে কাজ করেছে।

যুক্তরাষ্ট্রের সরকারি সূত্র ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা জারড কুশনার নিশ্চিত করেছেন ৩১ আগস্ট স্থানীয় সময় সকাল ১০টায় তেলআবিব থেকে ফ্লাইটটি আবুধাবির উদ্দেশ্য রওয়ানা হবে।

তবে ফ্লাইট রুট ও অবতরণ সময় নিয়ে কাজ চলছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

সম্প্রতি আরব আমিরাতের সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিককরণের চুক্তি হয়। এতে মধ্যাস্থতা করে মার্কিন যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে আলোচনার অংশ হিসেবে উভয়ের মধ্যে দূতবাস চালু ও ব্যবসা-যোগাযোগসহ অন্যন্য বিষয় চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি