,

হারিকেন লরার তাণ্ডবে যুক্তরাষ্ট্রে ৬ জনের মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে ঘণ্টায় দেড়শ মাইল বেগে আঘাত হানা হারিকেন লরার তাণ্ডবে লুইজিয়ানায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। ঝড়টির তাণ্ডবে লুইজিয়ানা ও অন্যান্য অঙ্গরাজ্যের প্রায় নয় লাখ ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বৃহস্পতিবার চার মাত্রার এ ঝড়ের তাণ্ডবে একটি শিল্প এলাকার রাসায়নিকেও আগুন ধরেছে বলে জানিয়েছে বিবিসি।

যুক্তরাষ্ট্রের ট্র্যাকিং সাইট পাওয়ার আউটেজের ভাষ্য অনুযায়ী, লরার প্রভাবে লুইজিয়ানার ৬ লাখ বাড়ি এবং টেক্সাসে অন্তত ১ লাখ ৮০ হাজার বাড়ি ঝড়ের কারণে বিদ্যুৎহীন হয়ে পড়েছে। লেক চার্লস শহর এবং এর আশেপাশের এলাকাগুলোও ঝড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগেই লুইজিয়ানা ও টেক্সাসের উপকূলীয় এলাকা থেকে সরিয়ে নেয়া হয় পাঁচ লাখ বাসিন্দাকে। ঝড়টি এখন দুর্বল হয়ে আরকানসাস’ সীমান্তের দিকে ধেয়ে যাচ্ছে। এর আগে, লরা ক্যারিবিয়ান অঞ্চলে তাণ্ডব চালিয়ে ২৪ জনের প্রাণ কেড়ে নেয়।

তবে ঝড়ের শক্তি কমলেও এটি এখনও তুমুল বৃষ্টিপাতের কারণ হতে পারে বলে সতর্ক করেছে সংশ্লিষ্টরা।

লুইজিয়ানার গভর্নর জন বেল এডওয়ার্ডস বলেছেন, যে পরিমাণ ধ্বংসাত্মক ও ভয়াবহ ক্ষয়ক্ষতি হবে বলে আশঙ্কা করা হয়েছিল তা না হলেও ক্ষয়ক্ষতি একেবারে কমও হয়নি।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি কয়েকদিনের মধ্যেই ক্ষতিগ্রস্ত অঞ্চলটি পরিদর্শনে যাবেন।

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট