সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানের প্রধানমন্ত্রীর পদত্যাগ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : স্বাস্থ্যগত সমস্যার কারণ দেখিয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এবং তার দল ডেমোক্র্যাট পার্টি এলডিপিকে বিষয়টি নিশ্চিত করেছে।

দেশটির সরকারি প্রচারমাধ্যম এনএইচকে’র খবরে বলা হয়েছে, ৬৫ বছরের এই নেতা চান তার স্বাস্থ্যের অবনতি যাতে সরকারে বিঘ্ন সৃষ্টি না করে সেজন্য তিনি পদত্যাগ করেছেন। শুক্রবার জাপানের সময় বিকাল ৫টায় এই সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন তিনি।

২০১২ সালে দায়িত্ব গ্রহণের পর গত সপ্তাহে জাপানের ইতিহাসে দীর্ঘ মেয়াদে প্রধানমন্ত্রী থাকার রেকর্ড গড়েন শিনজো আবে। এর আগেও ২০০৭ সালে স্বাস্থ্যগত সমস্যার কারণে আচমকা তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন।

জাপানের সংবাদমাধ্যমগুলোতে চলতি মাসে প্রধানমন্ত্রীর আবের স্বাস্থ্য সম্পর্কিত বেশ কিছু খবর প্রকাশিত হয়। সাপ্তাহিক ম্যাগাজিন ফ্ল্যাশে বলা হয়েছিল, গত ৬ জুন অফিস করার সময় রক্তবমি করেছেন তিনি।

সরকারের পক্ষ থেকে অবশ্য প্রধানমন্ত্রীর স্বাস্থ্যগত সমস্যায় ভোগার বিষয়টি অস্বীকার করা হয়েছিল তখন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী