,

সাংবাদিকরা আগামী অধিবেশনেও সংসদে যেতে পারবেন না

news-image

নিজস্ব প্রতিবেদক : কোভিড-১৯ পরিস্থিতিতে সংসদের পরবর্তী অধিবেশনেও গণমাধ্যম কর্মীরা সংসদ ভবনে গিয়ে সংবাদ সংগ্রহ করতে পারবেন না। এ বিষয়ে সংসদ সচিবালয় কার্ড ইস্যু করবে না বলে জানিয়ে দেয়া হয়েছে ৷

বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ৷

আগামী ৬সেপ্টেম্বর থেকে জাতীয় সংসদের অধিবেশন শুরু হচ্ছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় সংসদে সাংবাদিক প্রবেশে বারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে, আগামী ৬ সেপ্টেম্বর সকাল ১১টায় একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন শুরু হবে। আপনারা দীর্ঘদিন ধরে জাতীয় সংসদে উপস্থিত থেকে দায়িত্বশীলতার সঙ্গে সংসদ অধিবেশন কাভার করে আসছেন।

কিন্তু করোনাভাইরাসের এই বিশেষ পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় নিয়ে বাজেট অধিবেশনের মত আসন্ন নবম অধিবেশনেও জাতীয় সংসদ সচিবালয় সাংবাদিকদের কার্ড ইস্যু করছে না।

এমতাবস্থায় বাংলাদেশ টেলিভিশন/সংসদ বাংলাদেশ টেলিভিশন/বাংলাদেশ বেতার থেকে ফিড নিয়ে জাতীয় সংসদের কার্যক্রম কাভার করতে গণমাধ্যমকে অনুরোধ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা