মাস্ক পরেন না দেশের ৪৮ শতাংশ মানুষ

news-image

নিজস্ব প্রতিবেদক : মহামারী পরিস্থিতিতেও সচেতন নন নাগরিকরা। দেশের ৫১ দশমিক ৬ শতাংশ লোক করোনাভাইরাসের সংক্রমণ কীভাবে প্রতিরোধ করতে হয়, তা জানেন। এই জনগোষ্ঠীর মধ্যে আবার ৫২ শতাংশের কিছু বেশি লোক মাস্ক ব্যবহার করেন। বাকিরা মাস্ক পরেন না।

জনস্বাস্থ্য ইনস্টিটিউট ও স্বাস্থ্য অধিদফতরের এক গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

ঢাকা শহরের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত এবং বিশ্ববিদ্যালয় ও মেডিকেল পড়ুয়াদের মধ্যে করোনাভাইরাস সম্পর্কে জ্ঞান বা সচেতনতার ব্যাপ্তি, মনোভাব এবং এর প্রয়োগ নিরূপণের লক্ষ্যে জনস্বাস্থ্য ইনস্টিটিউট ও স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখা যৌথভাবে ৩টি গবেষণা করে। সেই গবেষণার ফল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো হয়।

দেশে করোনাভাইরাস ধরা পড়ে ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। আর এই গবেষণা এ বছরের মার্চ থেকে আগস্টের মধ্যে পরিচালনা করা হয়। এতে অংশ নেন ১ হাজার ৫৪৯ জন। তাদর মধ্যে ঢাকা শহরের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে বিভিন্ন পদে কর্মরত ৬০৪ জন এবং ৩৯৯ জন শিক্ষার্থী।

জনসাধারণের মধ্যে পরিচালিত গবেষণাটি ঢাকা মহানগর ও দেশের উত্তরাঞ্চলের দুটি গ্রামীণ জনপদে পরিচালনা করা হয়। এর মধ্যে ৬৯ দশমিক ৮ ভাগ লোক করোনাভাইরাস কীভাবে ছড়ায়, সে সম্পর্কে জানেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি ৭০ ভাগ উত্তরদাতা সঠিকভাবে জানেন। এ ছাড়া মাস্ক ব্যবহার এবং হাত ধোয়ার বিষয়ে যথাক্রমে ৭৮ দশমিক ৪ ভাগ এবং ৮৭ দশমিক ৬ ভাগ ইতিবাচক ধারণা পোষণ করেন। করোনাভাইরাস সংক্রমণ কীভাবে প্রতিরোধ করতে হয়, সে বিষয়ে শতকরা ৫১ দশমিক ৬ ভাগ লোক জানেন।

এই উত্তরদাতাদের মধ্যে ৫২ দশমিক ১ ভাগ মাস্ক ব্যবহার করেন। জনসাধারণের মধ্যে করোনাভাইরাসকে মরণব্যাধি মনে করেন ৭৪ শতাংশ।

রাজধানীর বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত সহযোগী কর্মীদের ওপর পরিচালিত গবেষণায় ৭৫ শতাংশ করোনা ছড়ানো ও প্রতিরোধ বিষয়ে জানেন এবং ৭৬ শতাংশ ব্যক্তিপর্যায়ে স্বাস্থ্যবিধি চর্চা করেন। এর মধ্যে ৭৭ শতাংশ লোক মনে করেন, করোনা পরিস্থিতি সফলভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।

রাজধানীসহ বিভাগীয় শহরের শিক্ষার্থীদের ওপর পরিচালিত তৃতীয় গবেষণায় উঠে এসেছে, ৭১ দশমিক ৬৮ শতাংশের করোনাভাইরাস সম্পর্কে ভালো জ্ঞান রয়েছে। শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩২ শতাংশ জানিয়েছেন, তারা বাড়িতে বা বাইরে সামাজিক দূরত্ব না মেনেই আড্ডা দেন। ১৬ শতাংশ রেস্টুরেন্ট বা খাবারের দোকানে যান।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ