,

আগামী ১ সেপ্টেম্বর থেকে আগের ভাড়ায় ফিরতে রাজি বাসমালিকরা

news-image

বিশেষ প্রতিনিধি : আগামী ১ সেপ্টেম্বর থেকে সারা দেশে সাধারণ ভাড়ায় ফিরতে সম্মত হয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা। করোনার কারণে জারি করা বর্ধিত ভাড়ার নির্দেশনা মন্ত্রণালয় থেকে বাতিলের গ্রিন সিগন্যাল পাওয়ার পর আগের সাধারণ ভাড়ায় গণপরিবহন চালানোর সিদ্ধান্ত নিয়েছেন মালিকেরা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।

তিনি বলেন, ‘পূর্বের ভাড়ায় ফিরে আসার ব্যাপারে দীর্ঘ আলোচনা হয়েছে। যেহেতু যাত্রীরা চাইছে না, সরকারও এ ব্যাপারে আগ্রহী, আর আমরা তো চেয়েই আসছি। সব মিলিয়ে পূর্বের ভাড়ায় ফিরে আসার ব্যাপারে সম্মত হয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা। তবে এক্ষেত্রে যেহেতু প্রতিটি সিটেই বসবে যাত্রী, তাই সুরক্ষানীতি কঠোরভাবে মেনে চলার বিষয়টিকে অধিক গুরুত্ব দিতে বলা হয়েছে। যাত্রী ও বাসকর্মীদের জন্য স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলতে বলা হয়েছে। আমরা ১ সেপ্টেম্বর থেকে পূর্বের ভাড়ায় ফিরতে সুরক্ষানীতি মেনে প্রস্তুতি নিতে ইতিমধ্যে বাস মালিকদের বলে দিয়েছি।’

গত ৩১ মে সরকার আন্তঃজেলা বাস পরিষেবাসহ সব বাসের ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে। করোনার কারণে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য মোট আসনের অর্ধেক যাত্রীকে নিয়ে যানবাহন চলাচলের শর্ত হিসেবে বাস ভাড়া বাড়ানো হয়। তবে সাম্প্রতিক দিনগুলোতে দেখা যায়, গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। ভাড়াও নেওয়া হচ্ছে বর্ধিত হারে। এজন্য বিভিন্ন সংগঠন থেকে বর্ধিত ভাড়া বাতিলের দাবি ওঠে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা