শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর নাখালপাড়া থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর নাখালপাড়ায় এক বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন-আসমত আলী (৪৫) ও ফারজানা (৩০)।

শুক্রবার সকাল ১০টার দিকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, স্বামী আসমত আলীর লাশ ঝুলন্ত অবস্থায় ও স্ত্রী ফারজানার (৩২) মরদেহ মেঝেতে পড়ে ছিল।
নিহত আসমত আলীর বাড়ি নরসিংদীতে। তাদের তিন সন্তান রয়েছে। বড় ছেলের নাম রিফাত তিনি মোটর মেকানিক।

তবে মৃত্যুর কারণ নিশ্চিতে মরদেহের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মরদেহ পাঠানো হবে। তার আগে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করবে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ