,

তাজিয়া মিছিলে ‘মানা’ ভারতীয় সুপ্রিম কোর্টের

news-image

অনলাইন ডেস্ক : চলতি বছরে শিয়া মুসলিমরা মহরমে তাজিয়া মিছিল বের করতে পারবেন না বলে জানিয়েছে ভারতীয় সুপ্রিম কোর্ট। করোনাভাইরাস সংক্রমণের কারণে এটি বন্ধ রাখতে বলা হয়।

মহরমে তাজিয়া মিছিলের অনুমতি চেয়ে দায়ের করা একটি জনস্বার্থ মামলা বৃহস্পতিবার শীর্ষ আদালত খারিজ করে দিয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এদিন রায়ে বলেছে, ‘সাধারণভাবে সারা দেশ জুড়ে তাজিয়া মিছিলের জন্য অভিন্ন অনুমতি দেওয়া সম্ভব নয়। সে ক্ষেত্রে জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোভিড-১৯ সংক্রমণের জন্য একটি নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীকে দোষারোপ করা হবে। আমরা বর্তমান পরিস্থিতিতে তাজিয়া মিছিলের অনুমতি দিয়ে একটি ধর্মীয় গোষ্ঠীকে সমস্যায় ফেলতে চাই না।’

জনস্বার্থ মামলার আবেদনকারী সাইদ কালবে জাভেদের যুক্তি ছিল, জৈনদের ধর্মীয় অনুষ্ঠানের শেষ দু’দিনের প্রার্থনার জন্য মুম্বাইয়ের তিনটি উপাসনালয় খোলার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। পুরীতে জগন্নাথ মন্দিরের রথযাত্রার জন্য একই রকম অনুমতি দেওয়া হয়েছিল। তাই মহরমের ক্ষেত্রেও কিছু আইনি শিথিলতার আবেদন জানিয়েছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড