সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ছে করোনা সংক্রমণ, কর্মক্ষেত্রে ফের বিধিনিষেধের ইঙ্গিত

news-image

নিজস্ব প্রতিবেদক : হঠাৎ-ই ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের হার। প্রশাসনের জন্য বিষয়টি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৪৩৬ জন রোগী। এছাড়া আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে।

সংক্রমণের উর্ধ্বমুখী হারে আগামী ৩১ আগস্টের পর নতুন করে আরও এক মাসের জন্য সরকারি বেসরকারি কর্মক্ষেত্র পরিচালনায় বিধি নিষেধ আসতে পরে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ১২৪ জনের। এরমধ্যে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৪৩৬। এ পর্যন্ত মোট ১৫ লাখ ৩৮৫ জনের নমুনার পরীক্ষায় শনাক্তের সংখ্যা ৩ লাখ ৪ হাজার ৫৮৩ জন।

মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়ানোর পর নতুন করে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে সবশেষ ২৪ ঘণ্টায়।
সবমিলিয়ে পরিস্থিতি আবারো উদ্বেগজনক হয়ে উঠছে। এই অবস্থায় প্রতিষেধক না আসা পর্যন্ত কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে সব কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি জানান, ৩১ আগস্টের পর নতুন করে আরও এক মাসের জন্য বিধি নিষেধ আসতে পারে সরকারি অফিস আদালতসহ সব কর্মকাণ্ডে।

মন্ত্রী ফরহাদ হোসেন বলেন, যে প্রজ্ঞাপনটি আমাদের জারি করা হয়েছে; সেটি ৩১ আগস্ট পর্যন্ত চলবে। এরপর বিষয়টি কি হবে আমরা অপেক্ষা করছি। মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে নির্দেশনা দেবেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী