সন্তান নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন দীপিকা

news-image

বিনোদন ডেস্ক : তারকা জুটি আনুশকা শর্মা-বিরাট কোহলি নিজেদের প্রথম সন্তানের আগমনের ঘোষণার দেওয়ার পর থেকে প্রায় একই সময়ে বিয়ের পিঁড়িতে বসা বলিউড অভিনেত্রী সোনম কাপুর, দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়ার মা হওয়া নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। ভক্তদের অনেকেই জানতে চাইছেন সন্তান নিয়ে তাদের পরিকল্পনার কথা।

কিছুদিন আগে দীপিকা পাড়ুকোন সন্তান নিয়ে তার পরিকল্পনার কথা জানিয়ে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন একটি ভারতীয় গণমাধ্যমে। সেখানে দীপিকা জানান, কেউ যদি দীর্ঘ সময় ডেটিং করে সমাজ জানতে চায় কবে তারা বিয়ে করবে। আর বিয়ে হলেই সবাই জানতে চায় সন্তান নিয়ে পরিকল্পনার কথা। তার ভাষায়, মানুষের কথায় তিনি এখন আর অবাক হন না।

দীপিকা আরও জানান, তিনি ও রণবীর সিং-দুজনেই বাচ্চা পছন্দ করেন। তারা অবশ্যই সন্তান আশা করেন। তবে তা এখনই নয়।

দীপিকার ভাষায়, ক্যারিয়ারের এ সময় তারা সন্তান নিতে চান না। নেওয়া ঠিকও হবে না। তিনি জানান, এ মুহূর্তে সন্তান নেয়ার কথা ভাবছেনও না তারা।

২০১৮ সালের ১৪ নভেম্বর ঘনিষ্ঠ কিছু বান্ধব ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে দীপিকা-রণবীর বিয়ে করেন ইতালিতে। করোনাভাইরাসের সংক্রমণ ও লকডাউনের কারণে গত চার মাস এই তারকা জুটি বাড়িতেই কোয়ারেন্টাইনে ছিলেন।

শিগগিরই এই জুটি কাজে ফিরবেন কবীর খানের ‘৮৩’ ছবির মধ্য দিয়ে। এতে ক্রিকেটার কপিল দেবের ভূমিকায় দেখা যাবে রণবীরকে আর তার স্ত্রী রমি দেবের চরিত্রে অভিনয় করবেন দীপিকা। এ বছর বড়দিনের উৎসবে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ ছবি ছাড়াও শাকিব বাত্রার পরবর্তী ছবি ‘অনন্যা পান্ডে’ তে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। এছাড়া রণবীর সিংয়ের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন সিদ্ধান্ত চতুর্বেদী এবং লুভ রঞ্জনের পরবর্তী ছবিতে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ