,

রংপুর বিভাগে ৫ মাসে করোনায় মৃত্যু ১৬৪ জন

news-image

রংপুর ব্যুরো : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত পাঁচ মাসে রংপুরসহ বিভাগের আট জেলায় ১৬৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ছয়জন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত এপ্রিল হতে ২৬ আগস্ট পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিভাগের আট জেলায় ১৬৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় দিনাজপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায় ১ জন করে এবং নীলফামারী জেলায় ২ জনের মৃত্যু হয়েছে। পরিসংখ্যানে দিনাজপুরে ৫৬, রংপুরে ৩৮ ও নীলফামারী ও ঠাকুরগাঁও জেলায় ১৫ জন করে ছাড়াও গাইবান্ধায় ১৪ জন, কুড়িগ্রামে ১২, পঞ্চগড়ে ৯ এবং লালমনিরহাট জেলায় ৫ জনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের ৮ জেলার মধ্যে দিনাজপুরে ৫২, ঠাকুরগাঁয় ১৭, লালমনিরহাটে ১৪, গাইবান্ধা জেলায় ১০, পঞ্চগড় জেলায় ৪, কুড়িগ্রাম জেলায় ৪, নীলফামারী জেলায় ৪ এবং রংপুর জেলায় ৩ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। এনিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৯ হাজার ৮৩৫ জনে দাঁড়িয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সুলতান আহমেদ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা