সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোহলি-আনুশকার ঘরে নতুন অতিথি আসছে

news-image

বিনোদন ডেস্ক : মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে নিজের ভ্যারিফাইড পেজে একটি ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, কালো কাপড়ে সাদা বল প্রিন্টের গাউন পরে আছেন আনুশকা। তার বেবি বাম্প দেখা যাচ্ছে। পেছনে ছাই রঙা টিশার্ট পরে দাঁড়িয়ে আছেন বিরাট কোহলি। স্বামী-স্ত্রী দুজনকেই হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছে।

পোস্টে আনুশকা লিখেছেন- ‘অতঃপর আমরা তিনজন হতে যাচ্ছি! আসছে ২০২১ সালে।’

ছবিটি পোস্ট করার পরপরই সেটি হু হু করে ভাইরাল হতে শুরু করে। এখন পর্যন্ত ছবিতে ২ লাখ ১৪ হাজার জন লাইক দিয়েছেন। কমেন্ট করেছেন ১১ হাজারেরও বেশি মানুষ। ছবিটি শেয়ার হয়েছে পৌনে ৬ হাজার বার।

আনুশকা ভক্তরা তাকে আশীর্বাদ জানিয়েছেন, কেউবা শুভেচ্ছা। অনেকে আবার অনাগত শিশুর নামও দিয়ে ফেলেছেন। পরাগ তিওয়ারি নামে একজন লিখেছেন, ‘ছেলে হলে ক্রিকেটার, মেয়ে হয়ে অভিনেত্রী- নাম হবে আবিরুশকা।’

এর আগে ২০১৮ সালে আনুশকার মা হওয়ার গুজব ছড়ায়। ভারতীয় গণমাধ্যমগুলোও এ নিয়ে সংবাদ প্রকাশ করে। অনুশকার নতুন কোনো ছবিতে সই না করায় এবন গুজব ছড়ায় সে সময়।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী