১ সেপ্টেম্বর থেকে গণপরিবহন আগের ভাড়ায় চলবে

news-image

নিজস্ব প্রতিবেদক : সারা দেশে আগের মতো সাধারণ ভাড়ায় ফিরতে সম্মত হয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা। আগামী ১ সেপ্টেম্বর থেকে আগের ভাড়ায় ফিরতে চান তারা। বাস মালিকদের এ ব্যাপারে নির্দেশনাও দিয়েছে সমিতি।

গতকাল বুধবার রাতে এক জরুরি বৈঠকে বসেন গণপরিবহন মালিকরা। সেখানে দেশে চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে জারি করা বর্ধিত ভাড়ার নির্দেশনা মন্ত্রণালয় থেকে বাতিলের গ্রিন সিগন্যাল পাওয়ার পর আগের সাধারণ ভাড়ায় গণপরিবহন চালানোর সিদ্ধান্ত নেন তারা।

বৈঠকের পর বাংলাদেশ বাস পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ আগামী ১ সেপ্টেম্বর থেকে সাধারণ ভাড়ায় গণপরিবহন চালানোয় সমিতির সিদ্ধান্তের কথা জানান।

এনায়েত উল্যাহ বলেন, ‘আগের ভাড়ায় ফিরতে ব্যাপারে দীর্ঘ আলোচনা হয়েছে। আমরা তো চেয়েই আসছি, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা এ ব্যাপারে সম্মত হয়েছেন। সুরক্ষানীতি কঠোরভাবে মেনে প্রতি সিটে যাত্রী বসানোর বিষয়টিকে অধিক গুরুত্ব দিতে বলা হয়েছে।’

বাংলাদেশ বাস পরিবহন মালিক সমিতির মহাসচিব আরও বলেন, ‘আমরা ১ সেপ্টেম্বর থেকে পূর্বের ভাড়ায় ফিরতে সুরক্ষানীতি মেনে প্রস্তুতি নিতে ইতোমধ্যে বাস মালিকদের বলে দিয়েছি। যাত্রী এবং বাসকর্মীদের স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলতে বলা হয়েছে।’

এর আগে গত মঙ্গলবার জনস্বার্থে এবং বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে শর্তসাপেক্ষে গণপরিবহনের পুরোনো ভাড়ায় ফিরে যাওয়ার বিষয়টি সরকার চিন্তা ভাবনা করছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এক অনুষ্ঠানে শিগগিরই গণপরিবহনে আগের ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত আসতে পারে বলেও জানান তিনি।

মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা করার পর প্রধানমন্ত্রী এবং কেবিনেট সচিবের সঙ্গে কথা বলে শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছিলেন ওবায়দুল কাদের। পরিবহনে মাস্ক পরিধান শতভাগ বাধ্যতামূলক, যাত্রীদের সিটে বসে ভ্রমণ করতে হবে; দাঁড়িয়ে কোনোভাবেই যাত্রী নেওয়া যাবে না বলেও তিনি হুঁশিয়ারি করেছিলেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ