সাকিবের মাঠে ফেরার অপেক্ষায় বিশ্ব

news-image

স্পোর্টস ডেস্ক : জুয়াড়ির প্রস্তাব গোপন করে এক বছরের নিষেধাজ্ঞা পাওয়া সাকিব আল হাসান মুক্ত হচ্ছেন আগামী ২৯ অক্টোবর। থেকে।নিষেধাজ্ঞা পরেই মাঠে দেখা যাবে এই প্রিয় সাবেক বিশ্ব সেরা অলরাউন্ডারকে। তাই সাকিবের ফেরার অপেক্ষায় গোটা ক্রিকেট বিশ্ব।

যুক্তরাষ্ট্র থেকে ফিরে বিকেএসপিতে আনুশীলন শুরু করার কথা আছে সাকিবের। শ্রীলঙ্কা সফরকে সামনে রেখেই এই প্রস্তুতি নিবে সাকিব। তিনটি টেস্ট ম্যাচ সহ-তিনটি টি-২০ ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছেন বিসিবি। মূলত টি-২০ সিরিজ দিয়েই মাঠে ফিরতে পারে সাকিব।

বিকেএসপিতে ফিরে আসার প্রস্তুতির জন্য পুরো দায়িত্বটা দিয়েছেন তার পুরোনো দুই কোচ নাজমুল আবেদীন ও মোহাম্মদ সালাউদ্দিনকে। নাজমুল বিসিবির চাকরি ছেড়ে এখন বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা। আর সালাউদ্দিন ঘরোয়া ক্রিকেটের সফল কোচ একসময় বাংলাদেশ দলের সহকারী কোচের দায়িত্বেই ছিলেন।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, আইসিসির নির্দেশনা অনুযায়ী সাকিব বোর্ডের সুযোগ-সুবিধা এবং কোচদের সাহায্য নিতে পারবে। সে চাইলে বোর্ড তাকে সাহায্য করবে। তবে বিসিবির বা জাতীয় দলের কোচদের সঙ্গে সাকিবের কাজ করার ক্ষেত্রে শর্ত হলো তার অনুশীলনটা হতে হবে এককভাবে। সেখানে আর কোনো ক্রিকেটার থাকতে পারবে না।

বিকেএসপির কোচ নাজমুল জানিয়েছেন, সাকিবের অনুশীলনে প্রয়োজনে বিকেএসপির অন্যান্য কোচ এবং ট্রেনারের সহযোগিতা দেওয়া হবে। অনুশীলনের পরিকল্পনা মোটামুটি সাজানো হয়ে গেছে। ও যখন মাঠে নামবে তখন যেন আগের মতো ভালো খেলতে পারে সেই লক্ষ্যেই অনুশীলন শুরু করানো হবে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ