,

৫১ মুসল্লিকে হত্যার দায়ে ব্রেন্টন ট্যারেন্টের যাবজ্জীবন

news-image

অনলাইন ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলা চালিয়ে ৫১ জনকে হত্যার ঘটনায় ব্রেন্টন টারান্টকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

স্থানীয় সময় বৃহস্পতিবার তার বিরুদ্ধে এই রায় ঘোষণা করা হয় বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

প্যারোল ছাড়া দণ্ড দেওয়া হয়েছে টারান্টকে; এমন অপরাধে নিউজিল্যান্ডের ইতিহাসে যাবজ্জীবন দণ্ডের ঘটনা এটিই প্রথম।

গত বছরের ১৫ মার্চ ক্রাইস্টচার্চে মসজিদে জুমার নামাজের পর ভয়াবহ ওই হামলা হয়। নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন ছিলেন বাংলাদেশের নাগরিক।

স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে নির্বিচারে গুলি চালিয়ে হত্যাযজ্ঞ চালিয়েছিলেন ব্রেন্টন। হামলার দৃশ্য ফেসবুকে সরাসরি সম্প্রচারও করেন তিনি। হামলার জেরে দেশটিতে সব ধরনের আধা স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করা হয়। বিশ্বকে নাড়িয়ে দেয় এই হামলা।

গত সোমবার সকালে ক্রাইস্টচার্চে হামলার এ মামলার সাজা ঘোষণার শুনানি শুরু হয়। ৫১ জনকে, ৪০ জনকে হত্যার চেষ্টা ও একটি সন্ত্রাসী কর্মকাণ্ডের সাজা দেওয়া হয় টারান্টকে।

হামলাকারী টারান্টের কর্মকাণ্ডকে ‘অমানবিক’ বলে অভিহিত করেছেন বিচারক।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি