কলকাতা নাইট রাইডার্সে খেলবেন মেসি!
স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে কোন ক্লাবে যোগ দেবেন? বুধবার পুরো বিশ্বের ফুটবল ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এই প্রশ্ন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে চর্চা। এমন সময় আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) মেসিকে নিজেদের জার্সিতে সাজিয়ে ফেলল।
বুধবার দুপুরে কেকেআরের পক্ষে একটি ব্রিটিশ সংবাদমাধ্যমের টুইট রিটুইট করা হয়। যে প্রতিবেদনে বলা হয়েছে, ‘বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্তের পর লিওনেল মেসি কোথায় (যাবেন)?’
সেই রিটুইটের সঙ্গে আইপিএল ফ্র্যাঞ্চাইজির পক্ষে মেসির একটি ছবি টুইট করা হয়েছে। তাতে কেকেআরের জার্সি পরে আছেন ফুটবলের রাজপুত্র মেসি। ছবির সঙ্গে লেখা হয়, ‘মিস্টার মেসি, বেগুনি ও সোনালি জার্সি পরলে কেমন হয়?’ মজার ছলে করা কেকেআরের এই টুইট ভাইরাল হয়ে যায় মুহূর্তেই।











