শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‌‘মাঝে মাঝেই এমন ছবি দেব ভাবছি’

news-image

বিয়ের পর এই প্রথম শ্বশুরবাড়ি কলকাতায় গেলেন মিথিলা। প্রেমের অদম্য টানেই শত বাধা বিপত্তি পেরিয়ে সৃজিত মুখার্জীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এখন তিনি ১৪ দিনের কোয়ারেন্টাইন পালন করছেন সেখানেই।

সম্প্রতি ফেসবুকে ‘শুদ্ধতম কবি’ জীবনানন্দ দাশের কবিতা ক্যাপশনে ব্যবহার করে একটি ছবি শেয়ার করেন মিথিলা। তার পরনে ছিল রূপালি জড়ি পাড়ের বেগুনি শাড়ি। আলো-আঁধারিতে তোলা ছবিটিতে সৃষ্টি হয়েছে মোহময় পরিবেশ। এই ছবিটিতে মাত্র ১৬ ঘণ্টায় ৯৮ হাজার লাইক ও প্রায় ১২ হাজার মন্তব্য করেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। বলাই বাহুল্য এই ছবিটি বিনোদন জগতের সবচেয়ে আলোচিত বিষয় এখন।

ছবিটির ক্যাপশনে জীবনানন্দ দাশের বনলতা সেন কাব্যগ্রন্থের বিখ্যাত কবিতা ‘বনলতা সেন’ থেকে কয়েকটি লাইন উদ্ধৃত করেন তিনি। সেখানে লেখা ছিল-

‘সব পাখি ঘরে আসে, সব নদী—ফুরায় এ জীবনের সব লেনদেন,
থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।’

ছবিটির বিষয়ে একটি স্বনামধন্য গণমাধ্যমকে মিথিলা বললেন, ‘আসলে ছবিটি তোলা ঢাকায়। কলকাতায় আসার আগে বেশ কিছু ফটোশুট করেছিলাম। আর জীবনানন্দ দাশ আমার প্রিয় কবি। ছবিটার সঙ্গে ক্যাপশনটা কল্পনা করে ভালো লাগল। তাই শেয়ার করলাম। এখানে তো ১৪ দিন আগে হোম কোয়ারেন্টাইনে থাকব। বাইরে বেরোনো হচ্ছে না। তাই মাঝে মাঝে এ রকম ছবি দেব ভাবছি।’

উল্লেখ্য এর আগেও জীবনানন্দ দাশের কবিতার কিছু লাইন মিথিলা তার ছবির ক্যাপশনে দিয়েছিলেন। সেখানে তার পরনে ছিল ধুসর পাড় সাদা শাড়ি। সেখানে কবির ‘আমাকে তুমি’ কবিতার দুইটি পংক্তি দেন তিনি।

সেখানে ছিল-

একটা ধবল চিতল-হরিণীর ছায়া
আতার ধূসর ক্ষীরে-গড়া মূর্তির মতো
নদীর জলে
সমস্ত বিকেলবেলা ধ’রে
স্থির।
~ জীবনানন্দ দাশ

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ