শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নায়িকা হলেন ছোট্ট সেই দীঘি

news-image

বিনোদন প্রতিবেদক : মা প্রয়াত অভিনেত্রী দোয়েল ও বাবা সুব্রত- দুজনই চলচ্চিত্রের মানুষ। তাদের দেখানো পথ ধরেই শিশুশিল্পী হিসেবে রূপালি পর্দায় নাম লেখান প্রার্থনা ফারদিন দীঘি। অভিনয় করেন ‘চাচ্চু’, ‘দাদী মা’, ‘পাঁচ টাকার প্রেম’সহ অসংখ্য ব্যবসা সফল চলচ্চিত্রে।

এ ছাড়াও অংশ নেন বেশ কিছু বিজ্ঞাপনে। মাঝে দীর্ঘ বিরতি। এরই মধ্যে গুঞ্জন উঠে, রূপালি ভূবনে নায়িকা হয়ে ফিরছেন ছোট্ট সেই দীঘি। তাও আবার শাকিব খানের নায়িকা!

অবশেষে গুঞ্জনই সত্যি হলো। সত্যি সত্যি নায়িকা হয়ে ফিরলেন দীঘি। তবে তার নায়ক শান্ত খান। শাপলা মিডিয়ার দুই চলচ্চিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী। নাম ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ও ‘ধামাকা’।

এরই মধ্যে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’র কাজ শুরু করেছেন দীঘি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান।

তিনি বলেন, ‘দীঘি আমার দুটি ছবির নায়িকা চরিত্রে অভিনয় করবেন। এর মধ্যে একটি কাজ শুরু হয়েছে, অন্যটির কাজও শুরু হবে খুব তাড়াতাড়ি। ছবি দুটোতে দীঘির নায়ক শান্ত খান। আশা করি, বাংলা চলচ্চিত্রে শান্ত ও দীঘি একসময় সফল জুটি হবে।’

দীঘি বলেন, ‘শাপলা মিডিয়া এই সময়ের বড় একটি প্রযোজনা প্রতিষ্ঠান। সেলিম আংকেলও আমাকে মেয়ের মতো স্নেহ করেন। আংকেল যখন অভিনয়ের প্রস্তাব দিলেন, বাবা ভেবে দেখলেন এটি আমার জন্য ভালো হবে। আমিও বাবার কথায় রাজি হয়েছি।’

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ