,

কাবুলে আফগান প্রখ্যাত অভিনেত্রী-পরিচালককে গুলি

news-image
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির একজন প্রখ্যাত অভিনেত্রী ও প্রথম দিককার চলচিত্র পরিচালককে গুলি করা হয়েছে। তার নাম সাবা সাহার। বয়স ৪৪ বছর। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি কতটা গুরুতর আহত হয়েছেন তা তাৎক্ষণিভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বিবিসির অনলাইন প্রতিবেদন অনুযায়ী অভিনেত্রীর স্বামী ইমাল জাকি বলেছেন, আজ মঙ্গলবার সাবা সাহার কাজের জন্য বাড়ির বাইরে যাওয়ার পথে তিনজন বন্দুকধারী তার গাড়ি লক্ষ্য করে গুলি চালালে তিনি ও তার দেহরক্ষীরা আহত হন। তবে দেশটিতে সক্রিয় কোনো সশস্ত্রগোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
সাবা সাহার আফগানিস্তানের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। একই সঙ্গে তিনি একজন পরিচালক এবং নারী অধিকার কর্মী হিসেবে সক্রিয় ব্যক্তিত্ব।
ইমাল জাকি জানান, রাজধানী শহর কাবুলের পশ্চিম দিকের একটি এলাকায় তারা স্ত্রী সাবার ওপর এ বন্দুক হামলার ঘটনা ঘটে। সাহার, তার দু’জন দেহরক্ষী, এক শিশু ও চালক মিলিয়ে হামলার সময় গাড়িতে পাঁচ জন যাত্রী ছিল। দেহরক্ষী দু’জনও গুলিতে আহত হয়েছেন। তবে শিশুটি ও চালকের তেমন কোনো ক্ষতি হয়নি।
সাবা বাড়ি থেকে বের হওয়ার পাঁচ মিনিটের মাথায় গুলির শব্দ শোনা যায় বলে জানিয়েছেন তার স্বামী জাকি। তিনি বলেন, ‘আমি যখন তাকে ফোন করলাম সে আমাকে জানালো তাকে গুলি করা হয়েছে আর গুলি লেগেছে তার পেটে। আমি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সবাইকে আহত দেখে হাসপাতালে নিয়ে যাই।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি