,

প্রেসিডেন্ট মনোনয়ন পেলেন ডোনাল্ড ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনকে সামনে রেখে সোমবার শুরু হয়েছে ৪ দিন ব্যাপী রিপাবলিকান দলের জাতীয় সম্মেলন। সেখানে আনুষ্ঠানিকভাবে ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণাও শুরু করলো ক্ষমতাসীন দলটি।

এদিকে হোয়াইটহাউজে হওয়া সম্মেলনে যোগ দেওয়ার কথা না থাকলেও শেষ মুহূর্তে হঠাৎ সেখানে হাজির হন ট্রাম্প। এক বক্তব্যে তিনি এই নির্বাচনকে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন বলে উল্লেখ করেন। পাশাপাশি দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন।

ট্রাম্প বলেন, একমাত্র একটি উপায়ে এই নির্বাচনে তারা আমাদের হারাতে পারে, আর সেটা যদি হয় পোশাকি নির্বাচন। সবাইকে সতর্ক থাকতে হবে। এটা আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। সুতরাং এই নির্বাচন যাতে কোনোভাবেই তারা ছিনিয়ে নিতে না পারে।

সম্মেলনের চুড়ান্ত দিন ২৭ আগস্ট রাতে কনভেনশনে মূল ভাষণ দেবেন ট্রাম্প। এদিন তিনি তুলে ধরবেন তার বিস্তারিত কর্মসূচী। প্রেসিডেন্টের ভাষণের আগে রিপাবলিকান দলের শীর্ষ কয়েকজন নেতা এবং ট্রাম্প পরিবারের সদস্যরা বক্তব্য রাখবেন।

প্রসঙ্গত, আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নির্বাচন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি