,

দক্ষিণ আফ্রিকায় ১৩৯ বছরের পুরনো মসজিদে অগ্নিকাণ্ড

news-image

অনলাইন ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় ১৩৯ বছরের পুরনো একটি মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুরবান শহরের অবস্থিত মসজিদটিতে আগুন লাগে।

দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জরুরি বিভাগের মুখপাত্র রবার্ট ম্যাকেনজি জানিয়েছেন, অগ্নিকাণ্ডে আশেপাশের আরও তিনটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর আল জাজিরার

সাউথ আফ্রিকান মুসলিম নেটওয়ার্কের চেয়ারম্যান ফয়সাল সুলাইমান জানিয়েছেন, বিদ্যুৎ সংযোগ লাইনের ত্রুটি থেকে সম্ভবত অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

তিনি বলেন, আমি বিশ্বাস করি, এটা দুর্ঘটনাবশত হয়েছে। ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়নি।

মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের খবর এখনও জানা যায়নি।

অগ্নিকাণ্ডের বেশ কিছু ভিডিও সামাজিকযোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে দেখা গেছে, মসজিদ ভবনে আগুন জ্বলছে। লোকজন মসজিদের কাছে জড়ো হয়েছে।

ঐতিহাসিক এই মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনায় অনেকেই সামাজিক মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন। এই মসজিদে একসঙ্গে প্রায় ৭ হাজার মানুষ নামাজ আদায় করতে পারেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা