,

কপালে মঙ্গল টিকা পড়ে সমালোচিত শাহরুখ

news-image

বিনোদন ডেস্ক : নিজের বাংলো মান্নাতে ইদের পাশাপাশি প্রতিবছরই দিওয়ালি, গণেশ পূজা, ক্রিসমাসের মতো নানা ধর্মের অনুষ্ঠান পালন করেন শাহরুখ খান। স্ত্রী গৌরী এবং সন্তান নিয়ে মেতে ওঠেন পূজায়। এ বছরও তার অন্যথা হয়নি। করোনা কালে ছোট করে আয়োজন হলেও ভক্তিতে কোনো খামতি ছিল না। কিন্তু বিপাকে পড়েন বিসর্জনের পরে আপলোড করা এক সেলফি নিয়ে। যাতে বলিউড বাদশার কপালে দেখা গিয়েছে লাল রঙের মঙ্গল টিকা। আর তাতেই নেটজনতা সমালোচনায় ভাসালেন শাহরুখকে।

‘পূজা এবং বিসর্জন সম্পন্ন হল। প্রার্থনা করি, এই গণেশ চতুর্থীতে ঈশ্বরের আশীর্বাদ আপনার এবং আপনার প্রিয়জনের সঙ্গে থাকুক। ভালো থাকুন, খুশিতে থাকুন। গণপতি বাপ্পা মোরিয়া…’ গণেশ বিসর্জনের পর কপালে মঙ্গল টিকা নিয়ে এই ক্যাপশনের সঙ্গে একটি সাদা-কালো ছবি শেয়ার করেছিলেন শাহরুখ খান। আর বলিউড বাদশার সেই ছবি দেখেই নেট দুনিয়ায় শুরু হল বেধড়ক ট্রোল।

নেটজনতার একাংশের মূল সমস্যা শাহরুখ খানের ধর্মবিশ্বাস নিয়ে। ‘কেন মুসলিম হয়ে কপালে মঙ্গল টিকা পরেছেন তিনি?’, ‘এত মন দিয়ে তো ইদটাও পালন করতে পারতেন আপনি! কাজে নয়, নামেই মুসলিম!’, এমন অজস্র মন্তব্যে ছেয়ে গিয়েছে শাহরুখের কমেন্ট বক্স। তবে কেউ কেউ বা আবার শাহরুখের পক্ষ নিয়েই মন্তব্য করেছেন, ‘তাদের কথায়, একজন প্রকৃত ভারতীয়র মতো উনি সব উৎসবই পালন করেন।’ যদিও সেকথা কানে তুলতে নারাজ নিন্দুকেরা। শাহরুখকে নিয়ে একের পর এক বিষোদ্‌গার চলছেই সোশ্যাল মিডিয়ায়।

শাহরুখ নিজে ইসলাম ধর্মাবলম্বী হলেও তার স্ত্রী গৌরি হিন্দু ধর্মের মেয়ে। তাই মুম্বাইয়ের ‘মান্নাত’-এ দুই ধর্মই পালিত হয় সমান শ্রদ্ধার সঙ্গে। এর আগে শাহরুখকে বলতে শোনা গিয়েছে যে, ‘আমার স্ত্রী হিন্দু, আমি মুসলমান, আমার সন্তানেরা ভারত। আমার সন্তানরা যখন স্কুলে গেল তখন ফর্ম ফিলআপের সময় লিখতে হয়েছিল ধর্ম কী? আমার মেয়ে যখন ছোট ছিল ও আমাকে একবার জিজ্ঞেস করেছিল, পাপা আমাদের ধর্ম কী? আমি লিখে দিয়েছিলাম ভারতীয়। কোনো ধর্ম নেই। হওয়া উচিতও নয়।’ সর্ব ধর্ম সমন্বয়ে বিশ্বাসী সেই অভিনেতাই কিনা এবার গণেশ পুজোর সেলফি পোস্ট করে নেটিজেনদের রোষানলে পড়লেন।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত : সভাপতি রতন-সম্পাদক আনন্দ নির্বাচিত

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

মার্চের মধ্যে উদ্বোধন হবে পদ্মা ব্যারেজ

মুগদা হাসপাতালে অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

গাজীপুরের যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী

বৃষ্টি কমে বাড়তে পারে গরম

চার দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মোদি-শি বৈঠকে ভারত-চীন সম্পর্ক স্বাভাবিকের বার্তা

রিজভীকে উপদেষ্টা হতে অনুরোধ ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের