সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘টাইগার থ্রি’তে সালমানের নায়িকা ক্যাটরিনা

news-image

বিনোদন ডেস্ক : বলিউড ভাইজান সালমান খান গেল কয়েকবছরে কয়েকটি সুপারহিট ছবি উপহার দিয়েছেন। ‘দাবাং’ সিনেমার পর ‘এক থা টাইগার’ও ব্লকবাস্টার হিট হয়েছিল। ২০১২ সালে আলী আব্বাস জাফর ও কবির খান যৌথভাবে ছবিটি নির্মাণ করেন। এরপর বেশ লম্বা বিরতি দিয়ে ছবিটির সিক্যুয়াল হিসেবে ২০১৭ সালে মুক্তি পায় ‘টাইগার জিন্দাহ হ্যায়’। এখানে সালমানের নায়িকা ছিলেন ক্যাটরিনা। সেই ছবিও ব্লববাস্টার বাজিমাত করে।

বলি হাঙ্গামা সূত্রে এবার জানা গেলো, আগের সিক্যুয়াল ছবি দুটি দারুণ ব্যবসা সফল হওয়ায় যশরাজ ফিল্মস এর তৃতীয় কিস্তি আসছে এবার। যার শিরোনাম- ‘টাইগার থ্রি’। বরাবরের মতো এবারও সালমান খানের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। এই সিরিজটিতে এই জুটির বিকল্প দেখছেন না নির্মাতা।

তবে এবারের ছবিটির পরিচালনায় থাকছেন আলী আব্বাস জাফর বা কবির খানের কেউই। নতুন এই কিস্তিতে দায়িত্ব দেয়া হয়েছে মণীশ শর্মাকে।

আগামী ২৭ সেপ্টেম্বর বলিউডের প্রখ্যাত প্রযোজক ও পরিচালক যশ চোপড়ার ৮৮তম জন্মদিন এবং প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের ৫০ বছর পূর্তিতে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী