বাঞ্ছারামপুরে নিজ বাড়ি থেকে ভাই-বোনের  মরদেহ উদ্ধার

news-image

ফয়সল আহমেদ খান : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিজের ঘরের খাটের নিচ থেকে দুই ভাই-বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে নয়টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলো- সলিমাবাদ গ্রামের কামাল উদ্দিনের ছেলে কামরুল ইসলাম (১০) ও মেয়ে শিফা আক্তার (১৪)। পুলিশ ও এলাকাবাসি সূএে জানা যায়, বিকেল থেকে কামরুল ও শিফার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলনা।

এ নিয়ে তাদের  এলাকায় মাইকিংও করেন। পরে রাতে নিজ ঘরের রুমের খাটের নিচে তাদের রক্তাক্ত মরদেহ দেখতে পান পরিবারের লোকজন। খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।

বাঞ্ছারামপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান,  নিহতদের   শরীরে   আঘাতের   চিহ্ন  রয়েছে।   কেনো   এবং   কীভাবে   এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে- আমরা সেটি তদন্ত করে দেখছি।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ