,

গেজেট করে আইনজীবী সনদ প্রদানের দাবিতে রংপুরে আইনমন্ত্রী ও বার কাউন্সিলের চেয়ারম্যানকে স্মারকলিপি

news-image

রংপুর ব্যুরো : করোনাকালে মানবিক বিবেচনায় বার-কাউন্সিলের এম.সি.কিউ পরীক্ষায় উত্তীর্ণদের গেজেট প্রকাশের মাধ্যমে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করে সনদ প্রদানের দাবি জানিয়েছেন রংপুরে শিক্ষানবীশ আইনজীবিরা। তারা ৩ দফা দাবিতে সোমবার দুপুরে রংপুরের জেলা প্রশাসক আসিব আহসানের মাধ্যমে আইনমন্ত্রী ও বার কাউন্সিলের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি পেশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের এম.সি.কিউ পরীক্ষায় উত্তীর্ণ রংপুর বারের শিক্ষানবীশ আইনজীবী পলাশ কান্তি নাগ, রাতুলুজ্জামান রাতুল, রাকিবুল হাসান, হাফিজুর রহমান, পারুল বেগম, লাকি পারভীন, রোজিনা খাতুন, নাসির সুমন, স্বপন রায় প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বার কাউন্সিলের পরীক্ষা গ্রহণের দীর্ঘসূত্রিতার কারণে হাজার হাজার শিক্ষানবীশ আইনজীবীর মেধা ও জীবনের মূল্যবান সময়ের অপচয় ঘটছে। ২০১২ সালের পূর্বে বছরে ২ টি পরীক্ষা অনুষ্ঠিত হতো।

এরপর থেকে পরীক্ষা পদ্ধতির ব্যাপক পরিবর্তন ও ৩/৪ বছর পর পর তিনস্থরে পরীক্ষা গ্রহণ করা হয়। ২০১৭ সালে প্রতিবছর পরীক্ষা গ্রহণ ও তালিকাভুক্তি সম্পন্ন করার বিষয়ে আপীল বিভাগের নির্দেশনা থাকার পরও তা উপেক্ষিত হয়েছে। এবার দীর্ঘদিন পর চলতি বছরের ২৮ ফেব্রেুয়ারি এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। করোনা পরিস্থিতির কারণে রিটেন-ভাইবা পরীক্ষা গ্রহণে অনেকবেশী সময়ের অপচয় ঘটবে।

তাছাড়া রিটেন পরীক্ষা সম্পূণরুপে বিতর্কিত ও দীর্ঘসূত্রিতার। তাই মানবিক বিবেচনায় বার কাউন্সিলের এমসিকিউ উত্তীর্ণদের রিটেন, ভাইবা থেকে অব্যাহতি দিয়ে বিশেষ গেজেট প্রকাশের মাধ্যমে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করে সনদ প্রদান, রিটেন পরীক্ষা চিরতরে বাতিল, পরবর্তী এমসিকিউ পরীক্ষার তারিখ ঘোষণা ও এনরোলমেন্ট কমিটি সংস্কারের দাবি জানানো হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা