,

রাজনীতিতে বৈষম্য দূর করে পদক পেলো বাংলাদেশ

Samitআন্তর্জাতিক ডেস্ক : রাজনীতিতে নারী পুরুষের বৈষম্য কমানোর ক্ষেত্রে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় নেতৃস্থানীয় ভূমিকা পালনের জন্য আন্তর্জাতিক সংস্থা ‘উইমেন ইন পার্লামেন্টস (ডব্লিউআইপি) গ্লোবাল ফোরাম’র সম্মানসূচক ‘ডব্লিউআইপি ২০১৫’ পদক পায় বাংলাদেশ।

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় গত ২৫ মার্চ আফ্রিকান ইউনিয়নের সদরদপ্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আর সেই পদক সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

সম্প্রতি বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক গবেষণায় বলা হয়, বিশ্বে রাজনৈতিক ক্ষেত্রে লৈঙ্গিক বৈষম্য কমিয়েছে এমন শীর্ষ দশটি দেশের অন্যতম হলো বাংলাদেশ। বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট’ এর র‌্যাংকিং অনুযায়ী শীর্ষ দেশগুলোকে ডব্লিউআইপি-২০১৫ পদক প্রদান করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর