,

‘ঘুষের টাকাসহ’ আটক ডিআইজি প্রিজন্স পার্থ বণিকের বিরুদ্ধে চার্জশিট

news-image

নিজস্ব প্রতিবেদক : বাসা থেকে ঘুষের ৮০ লাখ টাকা উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার সিলেটের সাবেক ডিআইজি (প্রিজন্স) পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)।

সোমবার দুদকের উপ-পরিচালক মো. সালাউদ্দীন আদালতে হাজির হয়ে চার্জশিট জমা দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।

গত ২৮ জুলাই বিকেলে ধানমন্ডির ভূতের গলিতে পার্থ গোপাল বণিকের নিজ ফ্ল্যাট থেকে ৮০ লাখ টাকা উদ্ধার করা হয়। ওই সময় তাকে গ্রেপ্তার করে দুদক।

ওই সময় প্রণব কুমার ভট্টাচার্য বলেন, কারা অধিদপ্তরের ডিআইজি পার্থ গোপাল বণিক সরকারি চাকরিরত থেকে অর্পিত ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে ঘুষ গ্রহণ করেন। তিনি জ্ঞাত আয়বহির্ভূত ৮০ লাখ টাকা আয় করেন এবং অবৈধ পন্থায় অর্জিত অর্থের অবস্থান গোপন করে পাচারের উদ্দেশ্যে নিজের বাসায় রাখেন।

টাকা উদ্ধারের পর সোমবার পার্থ গোপালের বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪ (২) ধারায় মামলা করেন দুদকের তৎকালীন সহকারী পরিচালক মো. সালাউদ্দীন। দুদকের সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) ঢাকায় এ মামলাটি করা হয়েছে।

বাসা থেকে টাকা উদ্ধারের পর তার একটি প্রাইভেটকারও জব্দ করে দুদক। পরে দুদকের মামলায় গ্রেপ্তার দেখিয়ে পার্থ গোপালকে আদালতে পাঠানো হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত বছরের ২৬ অক্টোবর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাসকে ময়মনসিংহে গ্রামের বাড়িতে যাওয়ার পথে রেলগাড়ি থেকে ৪৪ লাখ ৪৩ হাজার টাকা, ২ কোটি ৫০ লাখ টাকার এফডিআরের কাগজপত্র, ১ কোটি ৩০ লাখ টাকার চেক ও ১২ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে রেলওয়ে পুলিশ।

পরে অনুসন্ধানে চট্টগ্রাম কারাগারের তৎকালীন ডিআইজি পার্থসহ ৪৯ জন কর্মকর্তা-কর্মচারীর দুর্নীতির তথ্য পায় তদন্ত কমিটি। কমিটির প্রধান ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনিরুল আলম।

এরপর কারাগারটির দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে অনুসন্ধানে নামে দুদক। এর অংশ হিসেবে তাদের সম্পদের হিসাব বিবরণীও চাওয়া হয়। গত রবিবার দুদকের জিজ্ঞাসাবাদে বাসায় টাকা গচ্ছিত রাখার কথা স্বীকার করেন পার্থ। পরে দুদক টিম তার বাসা থেকে ৮০ লাখ টাকা উদ্ধার করে। দেশ রূপান্তর

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা