,

ব্যাংকিং চ্যানেলে পাঠানো যাবে বিদেশে কোর্স ফি

news-image

নিউজ ডেস্ক : চলমান করোনা পরিস্থিতিতে বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীদের সেমিস্টার ফি ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ভার্চুয়াল মিটিংয়ের চার্জ সেবাদাতা প্রতিষ্ঠানকে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানোর সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সুযোগ আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত বহাল থাকবে।

গতকাল রবিবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এসংক্রান্ত আলাদা দুটি সার্কুলার জারি করা হয়েছে।

সেমিস্টার ফি সংক্রান্ত সার্কুলারে বলা হয়, করোনা পরিস্থিতির কারণে অনেক শিক্ষার্থী দেশের বাইরে বিভিন্ন কোর্স ও বিশ্ববিদ্যালয়ের ক্লাস করতে অনলাইনের সহযোগিতা নিচ্ছেন। সেই কোর্স ফি ব্যাংকিং চ্যানেলে পাঠানো যাবে। এ ক্ষেত্রে একজন শিক্ষার্থী সর্বোচ্চ দুই সেমিস্টারের অর্থ পাঠাতে পারবেন। আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত এ সুযোগ পাওয়া যাবে।

অন্য সার্কুলারে বলা হয়েছে, চলমান করোনা পরিস্থিতির কারণে সরকারি-বেসরকারি বিভিন্ন বৈঠক ভার্চুয়ালি সম্পন্ন হচ্ছে। এসব সেমিনার ও ওয়েবিনারের অর্থ সেবাদাতা প্রতিষ্ঠানকে পরিশোধে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করতে পারবে। প্রয়োজনে নির্দিষ্ট পরিমাণ টাকা ভার্চুয়াল কার্ড অথবা আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে পাঠাতে পারবেন সেবা গ্রহণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা