,

নির্বাচনের ফলাফল জানা নাও যেতে পারে: ট্রাম্প

news-image

অনলাইন ডেস্ক : নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল কখনোই জানা নাও যেতে পারে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এমনকি ‘পাগল ন্যান্সি পেলোসি’ও (হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার) প্রেসিডেন্ট হয়ে যেতে পারে।

প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের চেয়ে বেশ কিছু জরিপে পিছিয়ে রয়েছেন ট্রাম্প। আগামী সপ্তাহের রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনের আগে এক বক্তব্যে ট্রাম্প এসব মন্তব্য করেন।

তিনি বলেন, ‘এই নির্বাচনের শেষটুকু আপনারা কখনো জানতে পারবেন না, আমার মতে, কয়েক সপ্তাহ, মাস, অনেক বছর বা হয়তো কখনোই নয়। এ বছর শেষের আগে নির্বাচনের ফলাফল জানতে না পারলে, পাগল ন্যান্সি পেলোসি প্রেসিডেন্ট হয়ে যেতে পারে, জানেন নিশ্চয়ই?’
এর আগে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্রে যে ‘অন্ধকার সময়’ চলছে, তার অবসান ঘটাবেন বলে অঙ্গীকার করেছেন।

সূত্র: স্কাই নিউজ

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা