,

সভাপতির দায়িত্ব ছাড়ছেন সোনিয়া?

news-image

অনলাইন ডেস্ক : কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতির পদ ছাড়ছেন সোনিয়া গান্ধী! এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে নয়া দিল্লির রাজনৈতিক মহলে। ভারতের সংবাদমাধ্যমের খবর, ঘনিষ্ঠ মহলে কংগ্রেস সভাপতির পদ ছাড়ার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি।

ধারণা করা হচ্ছে, সোনিয়ার এই সিদ্ধান্তের পেছনে রয়েছে ২৩ কংগ্রেস নেতার চিঠি। ওই চিঠিতে কংগ্রেস নেতাদের দাবি, আসন্ন একাধিক নির্বাচনের কথা মাথায় রেখে সংগঠনকে ঢেলে সাজাতে হবে। তৃণমূল পর্যায়ে কাজ করতে পারেন এমন নেতা নির্বাচিত করতে হবে এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় এমন পরিকাঠামো তৈরি করতে হবে। দেশের যুব সমাজ কংগ্রেসের ওপরে আস্থা হারাচ্ছে সাংগঠনিক দুর্বলতার কারণে। সংগঠনকে চাঙ্গা করতে ওপর থেকে ক্ষমতা ছাড়তে হবে। খবর জিনিউজের

কংগ্রেস নেতাদের ওই চিঠিতে লেখা হয়েছে, তাদের চিঠির লক্ষ্যে সোনিয়া বা রাহুল নন। তারা দলের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু কংগ্রেসের সাংগঠনিক মরিচীকা বদলে ফেলা প্রয়োজন।

সূত্রের খবর, কংগ্রেস নেতাদের চিঠির বিষয়টি মেনে নিয়েছেন সোনিয়া গান্ধী। তিনিও চান সংগঠন পুনর্বিন্যাস হোক। ঘনিষ্ট মহলে সে কথা নাকি বলেওছেন সোনিয়া! সেখান থেকেই জল্পনার শুরু।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা