,

করোনায় পার্টি, পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে নিহত ১৩

news-image

করোনাভাইরাস সংক্রমণ রুখতে আরোপিত বিধি-নিষেধ উপেক্ষা করে পার্টি করার সময় পুলিশের ধাওয়ায় পদদলিত হয়ে ১৩ জন নিহত হয়েছেন। পেরুতে এঘটনায় তিন পুলিশসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।

স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, শনিবার (২২ আগস্ট) রাজধানী লিমার কাছে একটি নৈশ ক্লাবে পার্টিতে পুলিশ অভিযান শুরু করে। এ সময় সেখানে অংশ নেয়া লোকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এ হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ এবং সরকারি কর্মকর্তারা বলেছেন, শনিবার রাতে লিমার থমাস রেস্টোবার ক্লাবে প্রায় ১২০ জন পার্টিতে অংশ নিয়েছিলেন। ক্লাবের দ্বিতীয় তলার এই পার্টি ভেঙে দিতে পুলিশ অভিযান শুরু করলে লোকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এ ঘটনা ঘটে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পার্টিতে অংশ নেয়া অন্তত ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গত মার্চ মাসে দেশটিতে নাইটক্লাব ও বার বন্ধ করে দেয়া হয়। এছাড়া পারিবারিক অনুষ্ঠানেও জনসমাগম ১২ আগস্ট পর্যন্ত নিষিদ্ধ করা হয়।

পেরুতে এ পর্যন্ত ৫ লাখ ৮৫ হাজার ২৩৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও করোনায় মারা গেছেন অন্তত ২৭ হাজার ৪৫৩ জন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা