,

পাচারের সময় ৬০০ কেজি ইলিশ জব্দ

news-image

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় ৬০০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। জব্দ ইলিশের মূল্য প্রায় ১০ লাখ রুপি।

হিন্দুস্তান টাইমস জানায়, পাচারকালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সীমান্ত থেকে এসব ইলিশ মাছ জব্দ বিএসএফ।

বিএসএফ জানায়, শনিবার ফরাজিপারা সীমান্তে স্পিডবোটে টহল দিচ্ছিল জওয়ানরা। ওই সময় তারা দেখতে পান, নদীপথে পাটের জাগের তলায় প্লাস্টিকে লুকিয়ে ইলিশ পাচার হচ্ছে।

বাংলাদেশ থেকে চার-পাঁচজনের একটি দল নদীপথে সেই ইলিশ নিয়ে যাচ্ছিল। বিষয়টি বিএসএফের নজরে পড়তেই পাচারকারীরা পালিয়ে যায়।

স্থানীয়দের দাবি, প্রতি বছর এই সময় চোরাপথে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ নিয়ে আসা হয়। এবারও সেই ধারা অব্যাহত রয়েছে।

বিশেষত এবার ভারতীয় সীমান্তে ইলিশের সেভাবে দেখা মেলেনি। ফলে চোরাপথে বাংলাদেশ থেকে ইলিশ পাচার হচ্ছে। পাচারের কারণে বাংলাদেশের বাজারেও বেড়েছে ইলিশের দাম।

শুধু মুর্শিদাবাদ নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা দিয়ে বাংলাদেশ থেকে চোরাপথে ইলিশ পাচার হচ্ছে। চলতি মাসের শুরুর দিকে পেট্রাপোল সীমান্তে ইলিশ বোঝাই একটি ট্রাক আটক করে বিএসএফ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা