শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জায়েদ খান চেয়ার ছেড়ে পালালেন!

news-image

বিনোদন ডেস্ক : প্রযোজক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলমের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পূর্ণ সদস্যপদ বাতিল করায় সমিতির সাধারণ সম্পাদক বরাবর আদালত থেকে নোটিশ পাঠিয়েছেন। তবে, খোঁজ নিয়ে জানা যায়, এ ধরনের কোনো নোটিশ এখনও পায়নি শিল্পী সমিতি। তবে শামসুল আলমের অভিযোগ সমিতিতে থাকা অবস্থায় কোর্টের মেসেঞ্জার নোটিশ নিয়ে গেলেও জায়েদ খান সটকে পড়েন।

নোটিশে বলা হয়েছে, কী কারণে শামসুল আলমের সদস্যপদ বাতিল করা হলো? আর কেন বা তার সদস্যপদ পুনর্বহাল হবে না। যদি অবৈধভাবে সদস্য হয়ে থাকে তাহলে সে বিষয়েও ব্যাখ্যা চেয়েছেন আদালত। সদস্যদের অধিকার ফিরিয়ে দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত জানাতে হবে। এর ব্যত্যয় হলে অভিযোগকারীর পক্ষ থেকে হাইকোর্টে সদস্যপদ বহালে নির্দেশনা চেয়ে আবেদন করা হবে।

জানা গেছে, বৃহস্পতিবার আদালত থেকে বার্তাবাহক নোটিশ নিয়ে গেলেও সমিতির কেউ রিসিভ করেনি। অন্যদিকে বার্তাবাহক জায়েদ খানের সাথে যোগাযোগ করলেও তিনি ঢাকার বাহিরে আছেন বলে জানান।

আদালদের নোটিশ প্রসঙ্গে শামসুল আলম বলেন, আমার সদস্যপদ কেন বাতিল করা হলো? আর কেনই বা আমাকে সহযোগী সদস্য বানিয়ে রাখা হলো। এবং কেন আমি সদস্যপদ ফিরে পাবো না? এই প্রশ্নের উত্তর জানতে বিচারিক আদালতে সোমবার (১৭ আগস্ট) অভিযোগ করি। তখন আদালত থেকে সমন জারি করে জায়েদ খান বরাবর নোটিশ প্রদান করেন।

শামসুল আলম জানান, নোটিশ নিয়ে আদালতের মেসেঞ্জার বৃহস্পতিবার (২০ আগস্ট) শিল্পী সমিতিতে গিয়েছেন। জায়েদ খান তখন সমিতিতেই ছিলেন। কিন্তু নোটিশের বিষয়টি জানতে পেরে তিনি সরে পড়েন। একপাশ দিয়ে মেসেঞ্জার প্রবেশ করেন, অপর পাশ দিয়ে তিনি পালান।

বিষয়টি নিয়ে জায়েদ খানোর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। সময়

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ