,

মালয়েশিয়ায় ৩ বাংলাদেশি রিমান্ডে

news-image

অনলাইন ডেস্ক : মালয়েশিয়ায় এবার তিন বাংলাদেশি প্রবাসীকে গ্রেপ্তার করে ১৪ দিন রিমান্ডে নেয়া হয়েছে। তারা ৩ বছর ধরে ‘অবৈধভাবে’ কাজ করছিলেন বলে দেশটির পুলিশ দাবি করেছে।

এর আগে রায়হান কবির নামের এক বাংলাদেশি যুবক অভিবাসীদের প্রতি মালয়েশিয়ান প্রশাসনের আচরণের সমালোচনা করে গ্রেপ্তার হন। দুই দফা রিমান্ডের পর শুক্রবার রাতে তাকে ঢাকায় পাঠানো হয়।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার শুক্রবার জানিয়েছে, রোডব্লকের সময় গ্রেপ্তার হওয়া বাংলাদেশিদের কাছে ভ্রমণের কোনো কাগজপত্র পাওয়া যায়নি। তিনজনের সঙ্গে জলান নাপোহ এলাকা থেকে স্থানীয় এক নারী প্রাইভেট ট্যাক্সি ড্রাইভারকেও গ্রেপ্তার করা হয়েছে।

কুবাং পাসু ওসিপিডি (অফিসার-ইন-চার্জ অব পলিস ডিস্ট্রিক্ট) মোহাম্মদ ইসমাইল ইব্রাহিম জানিয়েছেন, তাদের গ্রেপ্তার করা হয় বৃহস্পতিবার। বয়স ৩০ থেকে ৩৬। ড্রাইভারের বয়স ৩৩।

পুলিশ বলছে, ওই তিনজন কুয়ালালামপুরের দিকে যাচ্ছিলেন।

কর্মকর্তাদের দাবি, অভিযুক্তরা তিন বছর ধরে মালয়েশিয়ায় আছেন। কুয়ালালামপুরে একটি কনস্ট্রাকশন সাইটে কাজ করেন। সবার পারমিট কার্ড ‘ভুয়া’। তারা পার্লিসে নতুন কাজের খোঁজ করছিলেন।

আগে কোনো অপরাধের রেকর্ড না থাকা নারী চালককে ২৮ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা