,

রংপুরে স্বামীর লাশ উদ্ধার, স্ত্রী ও শ্যালক পলাতক

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীর নীলকণ্ঠ মাস্টারপাড়ায় নিজ বাড়ি থেকে সাজু মিয়া (৪৮) নামের একজন রিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ১১টায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসাপাতালে পাঠানো হয়েছে।স্ত্রীর সাথে বনিবনা না হওয়া এবং ব্যাংক একাউন্টে শ্যালককে নমিনি করার জেরে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে প্রাথমিক ধারণা করছে পুলিশ।

এলাকাবাসী ও পরিবারের উদ্ধৃতি দিয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার এসআই কামাল হোসেন জানান, সম্প্রতি সাজু মিয়া একটি জমি বিক্রি করেন। ওই জমি বিক্রির সব টাকা স্ত্রী আরজিনা বেগম (৪২) নিজের নামে ব্যাংকে জমা করেন। তাদের তিনজন সন্তান আছে। কিন্তু ব্যাংকে স্বামী সন্তানকে নমিনি না করে চাপ প্রয়োগের মাধ্যমে আরজিনা তার নিজ ভাইকে নমিনি করেন। এ নিয়ে স্ত্রী-স্বামীর মধ্যে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে সাজু মিয়ার লাশ বাড়ির ভেতরের কাঁঠাল গাছে ঝুলতে দেখে খবর দেয়া হয় পুলিশকে। আমরা সকালে ঘটনাস্থলে গিয়ে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।

এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, সাজু মিয়াকে হত্যা করা হয়েছে, নাকি তিনি আত্মহত্যা করেছেন- বিষয়টি ময়না তদন্তের রিপোর্টের পর স্পষ্ট হবে। তবে ঘটনার পর স্ত্রী পালিয়ে গেছেন।

তিনি আরো জানান, রাতে শ্যালক ওই বাড়িতে ছিল। আমরা স্ত্রী ও শ্যালককে আটকের চেষ্টা করছি। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের