,

ইংলিশ মিডিয়াম স্কুলেও থাকতে হবে পরিচালনা কমিটি

news-image

বিদেশি কারিকুলামে পরিচালিত ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে এখন থেকে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে হবে।এছাড়া স্কুলের ব্যয়ের হিসাবও অভিভাবকদের দিতে হবে বলে শনিবার (২২ আগস্ট) জানিয়েছেন ঢাকা শিক্ষাবোর্ডের স্কুল পরিদর্শক আবুল মনছুর ভূঞা।

তিনি বলেন, স্কুলের নিয়মের স্বচ্ছতা ও গতিশীলতা আনতে আমরা এ উদ্যোগ নিয়েছি। সাধারণ স্কুলগুলোর মতো ইংলিশ মিডিয়াম স্কুলেরও ম্যানেজিং কমিটি থাকতে হবে। কমিটি প্রতিষ্ঠান প্রধানকে নিয়ে ব্যয় বিবরণী তৈরি করবে। প্রতি অর্থ বছরের শেষে হিসাব নিরীক্ষা সম্পাদন করে সংশ্লিষ্টদের কাছে পাঠাতে হবে।এর মাধ্যমে কাজের গতিশীলতার পাশাপাশি জবাবদিহিতাও বাড়বে বলে মনে করেন তিনি।

এদিকে গত ৪ আগস্ট নিবন্ধনাওয়া ইংরেজি মাধ্যম স্কুলের তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। তালিকায় নিবন্ধনপাওয়া ও সাময়িক নিবন্ধনপ্রাপ্ত ১১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম রয়েছে।

এর আগে গত ২৯ জুলাই বিদেশি পাঠ্যক্রমে পরিচালিত বাংলাদেশের ইংরেজি মাধ্যমের স্কুলগুলোর পূর্ণাঙ্গ ব্যয় বিবরণী অভিভাবকদের লিখিতভাবে জানাতে নির্দেশ দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। সূত্র : রাইজিংবিডি

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা