,

সামনের মাস থেকে ফেসবুকের নতুন ডিজাইন বাধ্যতামূলক

news-image

অনলাইন ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম মাধ্যম ফেসবুক আর মাত্র ১০ দিন পর থেকে তাদের ‘ক্ল্যাসিক‘ সংস্করণের নকশা পুরোপুরি সরিয়ে নিচ্ছে। ফেসবুকের সাপোর্ট পেজের পক্ষ থেকে জানানো হয়েছে, সেপ্টেম্বরে সব ডেস্কটপ ব্যবহারকারীকেই আপডেটেড লুকে যেতে হবে। এতদিন ইচ্ছা করলেই পুরোনো ডিজাইন ব্যবহার করা যাচ্ছিল।

নতুন ডিজাইনে গ্রুপ, পাবলিক এবং প্রাইভেট স্পেসের প্রতি গুরুত্ব দেয়া হয়েছে। একই সঙ্গে মার্কেটপ্লেস এবং গেমিং সেকশনেও বড় পরিবর্তন এসেছে। ফেসবুক কর্তৃপক্ষ বলছে, ব্যবহারকারীকে আরও উন্নত অভিজ্ঞতা দিতে তারা ক্ল্যাসিক সংস্করণকে বিদায় জানাচ্ছে। নতুন সংস্করণে ফেসবুক দ্রুত লোড হবে এবং ডার্ক মোড ব্যবহারের সুযোগ থাকবে। এতে ব্যবহারকারীর চোখের ওপর চাপ পড়বে কম।

উল্লেখ্য, গত মে মাস থেকে চালু হওয়া নতুন ডিজাইন এতদিন ‘ডিফল্ট’ ছিল। এর আগে, মার্ক জাকারবার্গ এক বছর আগে এফ৮ ডেভেলপার কনফারেন্সে নতুন ডিজাইনের ঘোষণা দেন। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা