শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বর্ণের দাম আবারও কমল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিশ্ববাজারে দরপতন হওয়ায় দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম। প্রতি ভরি স্বর্ণে প্রায় দেড় হাজার টাকা কমিয়ে মূল্যবান এ ধাতুটির নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

শুক্রবার (২১ আগস্ট) স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাজুস এ সিদ্ধান্ত নিয়েছে। বেলা ২টা থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হয়েছে। বাজুস সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালা এ তথ্য নিশ্চিত করেছেন।

খাত সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশের বাজারে কী দামে স্বর্ণ বিক্রি হবে তা নির্ধারণ করে বাজুস। বিশ্ববাজারে দাম বাড়া-কমার ওপর নির্ভর করে এর দাম নির্ধারণ করা হয়। সাধারণত বিশ্ববাজারের সাতদিনের দামের গড় ভিত্তিতে কী পরিমাণ দাম বাড়বে না কমবে সে সিদ্ধান্ত নেয়া হয়।

সূত্রমতে, শুক্রবার দুপুর থেকেই সারাদেশে কার্যকর করা হয়েছে স্বর্ণের নতুন দাম। এর আগে চলতি জুলাই মাসের ১৩ তারিখে প্রতিভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৪ হাজার ৪৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৭৩ হাজার ৭১৬ টাকা।

করোনা সংক্রমণের মধ্যেও আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির সাথে সাথে গত কয়েক মাসে দফায় দফায় বেড়ে প্রতি ভরি স্বর্ণের দাম ৭৮ হাজার টাকা ছাড়িয়েছে।

নতুন তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট মানের প্রতিভরি স্বর্ণের দাম পড়বে ৬৯ হাজার ১০০ টাকা। ১৮ ক্যারেট মানের স্বর্ণের ভরি ৬০ হাজার ৩৬১ টাকা, সনাতনী স্বর্ণের প্রতিভরির নতুন দাম ৫০ হাজার ৪০ টাকা। তবে রুপার বিক্রি হবে আগে দামেই; প্রতি ভরি ৯৩৩ টাকায়।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ