,

কিমের বোন উত্তর কোরিয়ার দ্বিতীয় ক্ষমতাধর

news-image

নিউজ ডেস্ক : এবার বোন কিম ইয়ো জংয়ের হাতে বেশ কিছু ক্ষমতা ছেড়ে দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা বলছে, তাকে ডিফ্যাক্টো সেকেন্ড ইন কমান্ড হিসেবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্কিত নীতির নির্ধারক করা হয়েছে। খবর স্কাই নিউজের।

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার নতুন প্রধান দেশের পার্লামেন্টে এক শুনানিতে বলেন, কিম ইয়ো জং জাতীয় নিরাপত্তাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন।

তিনি বলেন, মিস কিম এখন উত্তর কোরিয়ার জাতীয় গোয়েন্দা বিভাগের দায়িত্ব ছাড়াও যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া সম্পর্কিত নীতির প্রধান নির্ধারক। মিস কিম এখন প্রকৃতপক্ষে দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, ৩৬ বছর বয়সী এ নেতা নিজের বোন ছাড়াও বেশ কিছু ক্ষমতা ঘনিষ্ঠ কিছু সহযোগীর হাতেও তুলে দিয়েছেন কিম জং উন

তবে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা প্রধান বলেন, এখনও সামগ্রিক ক্ষমতার শীর্ষে রয়েছেন তিনি।

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা মনে করছে, জাতীয় বিভিন্ন নীতির ব্যর্থতার দায় শুধু যেন তার ঘাড়েই না আসে সে কারণেই হয়ত ক্ষমতা কিছুটা ভাগাভাগি করছেন উত্তর কোরিয়ার নেতা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা