,

দাবানলে ক্যালিফোর্নিয়ায় ৫ জনের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের পরিসর আরও বড় হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে দাবানলে মৃত্যু হওয়া পাঁচজনের খবর নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা এপি। এ ছাড়া ঘরবাড়ি ছাড়া হয়েছেন হাজার হাজার মানুষ। পুড়ে গেছে বহু বাসভবন।

স্থানীয় সরকারে কর্মকর্তাদের বরাতে জানা গেছে, মৃতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে ক্যালিফোর্নিয়ার উত্তর-পূর্ব সান ফ্রান্সিসকোর বে এলাকার সোলানো কাউন্টিতে। তিনজনের মৃত্যু হয়েছে নাপা কাউন্টিতে। আর একজন উদ্ধারকারী হেলিকপ্টারের পাইলট।

এ ছাড়া ৩০ জনের বেশি দাবানল কর্মী এবং স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন। তবে হতাহতের প্রকৃত সংখ্যাটা এখনো জানা যায়নি।

ক্যালিফোর্নিয়ার এই দাবানলকে পরিবেশ বিপর্যয়ের ফল হিসেবে উল্লেখ করেছেন অঙ্গরাজ্যটির গভর্নর গ্যাভিন নিউসম- “আপনারা যদি জলবায়ু পরিবর্তনের প্রভাব দেখতে চান, ক্যালিফোর্নিয়ায় আসুন।”

চলতি সপ্তাহের শুরুর দিকে ক্যালিফোর্নিয়ায় তাপমাত্রা ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। গত তিন দিনে সেখানে প্রায় ১১ হাজার বার বজ্রপাতের ঘটনা ঘটেছে। আর এসব থেকেই দাবানলের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী