,

নতুন পাসপোর্টের আবেদন নেওয়া শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের কারণে প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর নতুন পাসপোর্টের জন্য আবেদন জমা নেওয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) এবং ইলেকট্রনিক পাসপোর্ট বা ই-পাসপোর্টের নতুন আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে। তবে রোববার থেকে দেশের সব পাসপোর্ট অফিসে এই আবেদনপত্র জমা নেওয়া হবে।

পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, করোনাভাইরাস রোধে স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা সব স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে এমআরপি এবং ই-পাসপোর্টের এনরোলমেন্ট কার্যক্রম পরিচালিত হবে। নতুন পাসপোর্টের জন্য আবেদন নেওয়ার পাশাপাশি রি-ইস্যু কার্যক্রমও অব্যাহত থাকবে। এরই মধ্যে এ সংক্রান্ত অফিস আদেশ জারি হয়েছে।

পাসপোর্ট অধিদপ্তরের একজন কর্মকর্তা সমকালকে বলেন, অফিস আদেশে ‘অবিলম্বে’ বিষয়টি কার্যকরের কথা বলা হলেও আগামী রোববার থেকেই সীমিত পরিসরে কার্যক্রম শুরু হবে।

করোনাভাইরাসের কারণে গত ২৩ মার্চ থেকে এমআরপি এবং দেশে নতুনভাবে চালু হওয়া অত্যাধুনিক ই-পাসপোর্টের আবেদন জমা নেওয়া বন্ধ থাকে। রি-ইস্যুর জন্য (মেয়াদ বৃদ্ধি) পাসপোর্টের আবেদন জমা নেওয়া কার্যক্রম চললেও বিতরণ কার্যক্রমে ধীরগতি শুরু হয়। করোনা সংকট শুরুর আগে গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে জমা নেওয়া আবেদনের বিপরীতেও পাসপোর্ট বিতরণ কার্যক্রম ধীরে চলতে থাকে। এতে পাসপোর্ট প্রত্যাশী হাজার হাজার মানুষ বিপাকে পড়েন। পাসপোর্ট পেতে বড় জটের শঙ্কার সৃষ্টি হয়।

এসব বিষয় নিয়ে গত ১৭ আগস্ট সমকালে ”পাসপোর্টের ‘খবর’ নেই: চার মাস ধরে আবেদন নেওয়াই বন্ধ, কবে শুরু হবে তাও অনিশ্চিত” শিরোনামে বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়। এর দু’দিনের মাথায় আগের আদেশ বাতিল করে সীমিত পরিসরে নতুন পাসপোর্টের আবেদন জমা নেওয়ার কথা জানালো অধিদপ্তর।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক (পাসপোর্ট, ভিসা ও পরিদর্শন) মো. সাইদুর রহমান সমকালকে বলেন, ‘করোনাভাইরাস থাকলেও জীবনযাত্রা স্বাভাবিক হয়ে আসছে। পাসপোর্ট প্রত্যাশীদের কথা চিন্তা করে, নতুন বাস্তবতার বিষয়টি মাথায় রেখে সীমিত পরিসরে এনরোলমেন্ট কার্যক্রম শুরু করা হচ্ছে। এক্ষেত্রে স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা স্বাস্থ্যবিধি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পালন করা হবে।’

সীমিত পরিসরে কার্যক্রমে দৈনিক কতোগুলো আবেদন জমা নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, ‘তা সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসগুলো বাস্তবতা বিবেচনা করে ঠিক করে নেবে।’

অধিদপ্তর সূত্র জানায়, নতুন পরিস্থিতিতে পাসপোর্ট সেবা কার্যক্রম চালুর করণীয় ঠিক করতে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ডিজি মেজর জেনারেল মোহাম্মদ আইয়ূব চৌধুরী কর্মকর্তাদের সঙ্গে গত কয়েকদিন ধরে বৈঠক করেন। এমআরপি ও ই-পাসপোর্ট প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে করোনাভাইরাস সংকটের মধ্যেও সাধারণ মানুষের কথা মাথায় রেখে সীমিত পরিসরে কার্যক্রম চালানোর সিদ্ধান্ত হয়।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি