,

এমপি একাব্বর সস্ত্রীক করোনায় আক্রান্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য একাব্বর হোসেন ও তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বুধবার বিকালে এই এমপি ও তার স্ত্রী ঝর্ণা হোসেনকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

টানা চারবারের এমপি একাব্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।

তার একান্ত সচিব ইকবাল বিন মতিন বৃহস্পতিবার বলেন, অক্সিজেন স্যাচুরেশন কম হওয়ায় স্যার এবং ম্যাডামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য লক্ষণ তেমন নেই। এখন সুস্থ আছেন।

ইকবাল জানান, কয়েকদিন আগে ঝর্ণা হোসেনের করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এরপর মঙ্গলবার এমপি একাব্বর হোসেনের জ্বর ও শরীরে ব্যথা হলে বুধবার সকালে তিনিও নমুনা দেন।

বিকেলে ৬৪ বছর বয়সী একাব্বরের রিপোর্টও পজিটিভ আসে। জ্বর ও শ্বাসকষ্ট অনুভব করায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

এমপি একাব্বরের ছেলে তাহরীম হোসেন সীমান্ত বুধবার রাতেই ফেসবুকে পোস্ট দিয়ে জানান, তার বাবা-মাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিএমএইচে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা